| শিরোনাম |
|
খিলগায়ে আমরা ক'জনার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
|
![]() খিলগায়ে আমরা ক'জনার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহতি এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৯ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন, সেতু ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব এম পি। অনুষ্ঠানে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন খোরশেদ আলম বাদল, সুশীল সমাজ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক হাফিজুর রহমান ময়না। প্রধান অতিথি তার বক্তব্যে প্রথমেই উপস্থিত সকলের কাছে তাকে এই আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করায় আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আমরা ক"জনার এই চমৎকার আয়োজন কে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে সমাজ থেকে মাদক, সন্ত্রাস,চাদাবাজ আর ভুমিদস্যুদের উৎখাত করতে সকলে এক সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি একি সাথে পরিস্কারভাবে ভাবে জানিয়ে দেন যে, সমাজে বিভিন্ন অপকর্মে জড়িয়ে থেকে আমি বা আমাদের সাথে হাটলে আর ছবি তুললেই সে আমাদের হবে না বরং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী নিজস্ব দলের নেতাকর্মীদের ও তিনি কোন রকম অপকর্মে জড়িয়ে না যাওয়ার পরামর্শ দেন। ঈদ পুনর্মিলনীর এই অনুষ্ঠানে হাজারো শুভাকাঙ্ক্ষীদের আগমনে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ সহ সুশীল সমাজ, ও ওসাকের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। |