রোববার ১৭ মে ২০২৬ ১১:০৫:০৭ এএম
শিরোনাম প্রবাসী টাকায় বিলাসি জীবন, স্বামীর আত্মহত্যার চেষ্টা‎        পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিচ্ছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী        পুরো ক্যারিয়ারে কখনই চিত্রনাট্য পড়েননি সালমান খান        পার্বত্য অঞ্চলে বসবাসকারী বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি সরকার উদাসীন        জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী        সিংড়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট        তাড়াশে ঐতিহাসিক নওগাঁ শাহ শরীফ জিন্দানী রহ মাজার নতুন কমিটির পরিচিতি শোভা অনুষ্ঠিত       
ঢাকা কলেজের সাউথ হলে ছাদ ধসে শিক্ষার্থী আহত, সংস্কারের দাবি শিক্ষার্থীদের
‎কলাবাগান প্রতিনিধি, ঢাকা
Published : Monday, 6 April, 2026
ঢাকা কলেজের সাউথ হলে ছাদ ধসে শিক্ষার্থী আহত, সংস্কারের দাবি শিক্ষার্থীদের

ঢাকা কলেজের সাউথ হলে ছাদ ধসে শিক্ষার্থী আহত, সংস্কারের দাবি শিক্ষার্থীদের

রাজধানীর ঢাকা কলেজের সাউথ হলের একটি কক্ষে ছাদের সিমেন্ট খসে পড়ে এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে।  ৫ এপ্রিল বিকেলে হলটির ৩য় তলার ৩১৮ নম্বর রুমে এ দুর্ঘটনা ঘটে।

‎আহত শিক্ষার্থীর নাম মুশফিক হাসান, তিনি ইন্টারমিডিয়েট শ্রেণির শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই ছাদের বড় বড় সিমেন্টের অংশ ভেঙে পড়ে তার মাথায় লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার মাথায় ৫টি সেলাই দেন।

‎এ ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা অভিযোগ করেন, সাউথ হলসহ ঢাকা কলেজের বেশ কিছু হল অনেক পুরোনো হওয়ায় অবকাঠামোগতভাবে দুর্বল হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান তারা।

‎একাধিক শিক্ষার্থী বলেন, "আমরা প্রতিদিন ঝুঁকি নিয়ে হলে বসবাস করছি। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।” তারা দ্রুত হলগুলোর সংস্কার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

‎এ বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা আশা করছেন, এই ঘটনার পর কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com