সোমবার ১১ মে ২০২৬ ০৪:০৫:৪৭ এএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিকের ৫ বছরের সাজা        পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদান প্রদান করলেন জেলা প্রশাসক        চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আম চলতি মাসের শেষ সপ্তাহে বাজারে আসবে, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাগানপাড়া       গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন        উপজেলা ও পৌরসভা নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা        র‌্যাব-১২’র অভিযান, সলঙ্গায় হেরোইনসহ নারী মাদক সরবরাহকারী গ্রেফতার        কলাপাড়ার দেড়শ বছরের পুরোনো মসজিদে মুসল্লিদের দুর্ভোগ       
দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী পুরস্কার ও সম্মাননা উৎসব -২০২৬
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 6 April, 2026
দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী পুরস্কার ও সম্মাননা উৎসব -২০২৬

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী পুরস্কার ও সম্মাননা উৎসব -২০২৬

‘প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেব দ্রোহী শব্দাবলি’ স্লোগানে দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী জন্মোৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ০৪ এপ্রিল শনিবার বিকেলে জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়।

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী স্মৃতি পর্ষদের মহাসচিব কথাসাহিত্যিক শামস সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন এবং  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক মনি হায়দার।

অভিনয় ও বাচিক শিল্পী সিফাত বন্যার মনমুগ্ধকর  উপস্থাপনায় অনুষ্ঠানে আব্দুর রউফ চৌধুরীর লেখা কবিতা পাঠ করেন কবি সৌম্য সালেক ও মিথিলা শ্রাবন্তী এবং তাঁর জীবনী পাঠ করেন এ এইচ এম হক বাপ্পী। 

অনুষ্ঠানে দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর  জীবনী ও সাহিত্যকর্ম নিয়ে প্রাণবন্ত আলোচনা শেষে দেশের ১৬ গুণীজনের মাঝে সাহিত্য পদক, সম্মাননা স্মারক ও তরুণ এবং সম্ভাবনাময় লেখকের মাঝে প্রজন্ম প্রান্তিক সম্মাননা তুলে দেওয়া হয়।

এ বছর সাহিত্যে পদক পান কথাসাহিত্যিক রফিকুর রশীদ এবং আকিমুন রহমান। স্মারক সম্মাননা পান কবি ও প্রাবন্ধিক বীরেন মুখার্জী, কবি ও প্রাবন্ধিক আসাদুল্লাহ, গবেষক ড. শাফিক আফতাব এবং মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক সোহেল মাজহার।

তরুণ সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের মধ্যে প্রজন্ম প্রান্তিক সম্মাননা অর্জন করেন আপন অপু (লক্ষ্মীপুর), আলমগীর মাসুদ (ফেনী), ইসরাত জাহান (পটুয়াখালী), কানিজ পারিজাত (ফরিদপুর), কামরুন্নাহার দিপা (মেহেরপুর), রাশেদ রেহমান (সিরাজগঞ্জ), শব্দনীল (বাগেরহাট), সালাহ উদ্দিন মাহমুদ (মাদারীপুর), সিদ্দিকী হারুন (হবিগঞ্জ) এবং সিরাজিয়া পারভেজ (সাতক্ষীরা)।

পুরস্কার ও সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক লেখক কে নগদ অর্থ, ফুলের তোড়া, উত্তরীয় এবং ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের সম্মানিত অতিথিরা। অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করতে আন্তরিক সহযোগীতায় ছিল - কাব্যশীলন ও সোনার বাংলা সাহিত্য পরিষদ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com