মঙ্গলবার ৯ জুন ২০২৬ ০৪:০৬:২৯ এএম
শিরোনাম সুন্দরবনের উপকূলে বারোমাসি কাটিমন আমের বিপ্লব কৃষক মুকুলের সফলতায় বদলে যাচ্ছে কৃষির চিত্র       ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার        চট্টগ্রাম নগর যুবদলের আনন্দ মিছিল       এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি       জিয়ার শাহাদত বার্ষিকীতে বগুড়ায় আইনজীবী ফোরমের দোয়া ও খাদ্য বিতরণ       হাদি হত্যার সঙ্গে কারা জড়িত তা স্পস্ট করা রাষ্ট্রের দায়িত্ব-বোন মাছুমা হাদি       প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে: খাদ্য প্রতিমন্ত্রী      
‘সুস্থ দেহই সুস্থ মন’—জাবি উপাচার্য
জাবি প্রতিনিধিঃ
Published : Tuesday, 7 April, 2026
‘সুস্থ দেহই সুস্থ মন’—জাবি উপাচার্য

‘সুস্থ দেহই সুস্থ মন’—জাবি উপাচার্য

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগ চত্বরে এক বর্ণাঢ্য র‍্যালি ও কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। দেহের সুস্থতাকে গুরুত্ব দিয়ে তিনি মন্তব্য করেন, ‘সুস্থ দেহই সুস্থ মন’। 

মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বার্তায় তিনি এ কথা বলেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষক-শিক্ষার্থীসহ সকল অংশীজনের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগকে বিশ্ববিদ্যালয়সহ দেশের জনস্বাস্থ্য গবেষণা ও সচেতনতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের মধ্যে ক্রমবর্ধমান মানসিক অস্থিরতা ও আত্মহননের প্রবণতা রোধে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং জীবনকে ইতিবাচকভাবে গ্রহণ করা অত্যন্ত জরুরি। “সুস্থ দেহই সুস্থ মনের ভিত্তি”—উল্লেখ করে তিনি চিকিৎসা খাতে বাণিজ্যিক মনোভাব পরিহার করে মানবিক ও বিজ্ঞানভিত্তিক সেবা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে সীমিত সামর্থ্য নিয়েও শিক্ষক-শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম এবং বিভাগের সভাপতি ড. মো. সাখাওয়াত হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে একটি ম্যারাথন আয়োজন করা হয়। এছাড়া দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল পরিচ্ছন্নতা অভিযান, হেলথ ক্যাম্প, বৃক্ষরোপণ, বিতর্ক প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com