| শিরোনাম |
|
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে মোট ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক :
|
![]() ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে মোট ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (০৮ এপ্রিল) নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় সাতজন, পুরাতন মামলায় দুইজন এবং গ্রেফতারি পরোয়ানামূলে দুইজন আসামি রয়েছে। এছাড়া ডিএমপি অধ্যাদেশে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। |