রোববার ১৭ মে ২০২৬ ১১:০৫:৪০ এএম
শিরোনাম ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস        ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস        আবারও যুদ্ধের পথে ইরান, যুক্তরাষ্ট্রকে দিল স্পষ্ট বার্তা        আবারও যুদ্ধের পথে ইরান, যুক্তরাষ্ট্রকে দিল স্পষ্ট বার্তা        বাঁশখালীতে পৃথক অভিযানে এক মাদকাসক্ত ও এক কারবারির কারাদণ্ড        কুয়াকাটা সৈকতে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে ভাঙা কংক্রিট        প্রবাসী টাকায় বিলাসি জীবন, স্বামীর আত্মহত্যার চেষ্টা‎       
২৬ লাখ টাকার ক্ষতি, নিঃস্ব জুতা কারখানার মালিক, সহায়তার আশায় দিন গুনছেন
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 9 April, 2026
২৬ লাখ টাকার ক্ষতি, নিঃস্ব জুতা কারখানার মালিক, সহায়তার আশায় দিন গুনছেন

২৬ লাখ টাকার ক্ষতি, নিঃস্ব জুতা কারখানার মালিক, সহায়তার আশায় দিন গুনছেন

তিলে তিলে গড়ে তোলা একটি স্বপ্ন মুহূর্তেই ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে পুড়ে গেছে শুধু একটি টিনশেড কারখানা নয়, একজন সংগ্রামী উদ্যোক্তার স্বপ্ন, দুই সন্তানের ভবিষ্যৎ এবং একটি পরিবারের বেঁচে থাকার শেষ আশাটুকুও।


ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাইশমৌজা বাজার এলাকায় মনো মানিক রবি দাস নামে হরিজন সম্প্রদায়ের এক ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তুলেছিলেন ‘দিক এন্ড ব্রাদার্স সু ফ্যাক্টরি’। দীর্ঘদিনের পরিশ্রম, কষ্ট আর স্বপ্ন জড়ানো এই ছোট কারখানাটিই ছিল তার পরিবারের একমাত্র আয়ের উৎস।


দিন-রাত পরিশ্রম করে গড়ে তোলা জুতার এই ব্যবসাকে ঘিরেই ছিল তার সব আশা। সামনে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা বছরের সবচেয়ে বড় বিক্রির মৌসুম। সেই লক্ষ্যে আগেভাগেই তৈরি করেছিলেন বিপুল পরিমাণ জুতা। পরিকল্পনা ছিল বাজারে সরবরাহ করে ঋণের চাপ কমানো, সংসারে স্বস্তি আনা এবং দুই সন্তানের পড়াশোনা চালিয়ে নেওয়া। কিন্তু গত ৯ মার্চ রাতে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় পুরো কারখানাটি। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন গ্রাস করে নেয় প্রস্তুতকৃত সব জুতা, কাঁচামাল ও যন্ত্রপাতি। নিজের চোখের সামনে স্বপ্ন ভস্মীভূত হতে দেখেন তিনি। এখন সেখানে পড়ে আছে পোড়া টিন, ছাই আর নিঃশব্দ ধ্বংসস্তূপ। ঘটনার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও এখনও ঘুরে দাঁড়াতে পারেননি এই ক্ষুদ্র উদ্যোক্তা। আয়-রোজগারের কোনো পথ না থাকায় পরিবারটি মানবেতর জীবনযাপন করছে।


ভুক্তভোগীর দুই ছেলে অর্জুন রবিদাস (দিক), সপ্তম শ্রেণির ছাত্র এবং রনক রবি দাস (ছোটন), পঞ্চম শ্রেণিতে পড়ে। বাবার উপার্জনেই চলত তাদের পড়াশোনা। বর্তমান পরিস্থিতিতে তাদের শিক্ষাজীবন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।


কারখানাটি গড়ে তুলতে এনজিও, ব্যাংক ও স্থানীয় মহাজনের কাছ থেকে ঋণ নিয়েছিলেন মনো মানিক রবি দাস। কিন্তু অগ্নিকাণ্ডে সব হারিয়ে এখন সেই ঋণ পরিশোধ তো দূরের কথা, নিত্যদিনের খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে।


মনো মানিক রবি দাস বলেন, “অনেক কষ্ট করে এই কারখানাটা দাঁড় করিয়েছিলাম। ঈদের বাজার ধরার জন্য জুতা তৈরি করেছিলাম। কিন্তু আগুনে সব শেষ হয়ে গেছে। প্রায় ২৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এখন কীভাবে ঋণ শোধ করব, কীভাবে সংসার চালাব কিছুই বুঝতে পারছি না।”


তিনি জানান, পুনর্বাসনের আশায় নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে।


এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, “তার আবেদনটি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। এটি নাশকতা নয়, একটি দুঃখজনক দুর্ঘটনা। প্রশাসনের পক্ষ থেকে পুনর্বাসনের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।”


স্থানীয়দের মতে, ক্ষতিগ্রস্ত পরিবারটিকে দ্রুত পুনর্বাসনের আওতায় আনা জরুরি। পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোরও এগিয়ে আসা প্রয়োজন।

একসময় নিজের হাতে কাজ করে পরিবারের স্বপ্ন বুনতেন মনো মানিক রবি দাস। আজ সেই হাত থেমে গেছে, চোখের সামনে পড়ে আছে পোড়া কারখানার ধ্বংসস্তূপ। তবুও বেঁচে থাকার তাগিদে তিনি অপেক্ষায় আছেন নতুন কোনো ভোরের। 


ঈদুল আজহার আগে প্রয়োজনীয় সহায়তা পেলে ছোট পরিসরে হলেও আবার নতুন করে কাজ শুরু করার আশা দেখছেন তিনি। হয়তো আবারও জুতা তৈরি হবে, আবারও জ্বলবে চুলা, আবারও স্কুলে ফিরবে দুই শিশু। এখন প্রশ্ন মানবিক সহায়তার হাত কি বাড়বে, নাকি আগুনে পোড়া সেই স্বপ্নই হয়ে থাকবে তার জীবনের শেষ গল্প?


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com