| শিরোনাম |
|
নববর্ষ উদযাপন করবে বিকল্পধারা বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক :
|
![]() নববর্ষ উদযাপন করবে বিকল্পধারা বাংলাদেশ সভায় সিদ্ধান্ত হয়, অনুষ্ঠান আয়োজনে পরিবেশিত হবে গান, কবিতা, রম্যকথা ইত্যাদি। গান পরিবেশন করবেন আমন্ত্রিত শিল্পীবৃন্দ। নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে উপস্থিত থেকে বিকল্পধারা আয়োজিত অনুষ্ঠানমালা উপভোগ করার জন্য সভা থেকে অনুরোধ করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা। সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মহসিন চৌধুরী, মোঃ ওয়াসিমুল ইসলাম, সহ-সভাপতি ড. আবু নোমান, মোঃ আমিনুল ইসলাম বুলু, জাহাঙ্গীর আলম চৌধুরী, আল আমিন, ইয়াসমিন ফকির প্রমুখ। |