মঙ্গলবার ৯ জুন ২০২৬ ০৬:০৬:৫৬ এএম
শিরোনাম সুন্দরবনের উপকূলে বারোমাসি কাটিমন আমের বিপ্লব কৃষক মুকুলের সফলতায় বদলে যাচ্ছে কৃষির চিত্র       ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার        চট্টগ্রাম নগর যুবদলের আনন্দ মিছিল       এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি       জিয়ার শাহাদত বার্ষিকীতে বগুড়ায় আইনজীবী ফোরমের দোয়া ও খাদ্য বিতরণ       হাদি হত্যার সঙ্গে কারা জড়িত তা স্পস্ট করা রাষ্ট্রের দায়িত্ব-বোন মাছুমা হাদি       প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে: খাদ্য প্রতিমন্ত্রী      
ঝালকাঠির নলছিটিতে মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা
আমির হোসেন, ঝালকাঠিঃ
Published : Monday, 13 April, 2026
ঝালকাঠির নলছিটিতে মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা

ঝালকাঠির নলছিটিতে মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা

ঝালকাঠির নলছিটিতে মানসিক ভারসাম্যহীন এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে উপজেলার খাগড়াখানা গ্রামে নিহতের নিজ বাড়ির সামনে একটি সড়কে এ হত্যাকান্ড ঘটে। নিহত ইকবাল হোসেন (৪৭) ওই গ্রামের মৃত আজাহার আলী হাওলাদারের ছেলে।
নিহতের ভাই আনসার আলী হাওলাদার জানায়, এদিন রাত ৯টার দিকে প্রতিবেশী রাজ্জাক শিকদার নিহত ইকবালকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর কিছু সময়পর তার বাবা রশিদ শিকদার  বাড়ীতে এসে  স্বজনদের জানায় দুবৃর্ত্তরা ইকবালকে কুপিয়ে ফেলে রেখেছে। খবর পেয়ে বাড়ির লোকজন গিয়ে তার গলা,হাত,পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত দেখতে পান। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে আশংঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে ই বাংলা হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোন কুলসুম বেগম জানান, ইকবাল মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ার পর রাস্তায় দাঁড়িয়ে এলাকায় নারীসহ বিভিন্ন মানুষদের উক্ত্যত করত। নানা অঙ্গভঙ্গি দিয়ে নাচগান করে বেড়াতো। এ নিয়ে বিভিন্ন সময়ে স্থানীয় লোকজন তাকে মারধরও করেছে। 

এবিষয় নলছিটি থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকান্ডের বিষয় পুলিশ তদন্ত শুরু করেছে।মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com