বুধবার ১৩ মে ২০২৬ ০৯:০৫:৩৬ এএম
শিরোনাম গাসিক এ মাসব্যাপী কর মেলা উদ্বোধন প্রশাসকের বাজার পরিদর্শন        আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করল বিআরবি হসপিটালস        চুনারুঘাটের চা বাগানে এমপি ফয়সলের নেতৃত্বে চলছে উন্নয়ন কাজ        ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের আকস্মিক মিছিল, সর্বস্তরে সমালোচনার ঝড়        ধোবাউড়ায় নেতাই নদীতে ভ্রাম্যমাণ আদালত অবৈধ ড্রেজার উচ্ছেদে অভিযান        ডেমরায় রাজউক– নীরবতা, ইমারত পরিদর্শক মোঃ অমিত হাসান এর বিরুদ্ধে ঘুষ ও অসহযোগিতার অভিযোগ        নদীতে গোসলে নেমে নিখোঁজ প্রতিবন্ধী কিশোরীর মরদেহ উদ্ধার       
নওগাঁয় ২ লাখ ৬০ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা
নওগাঁ প্রতিনিধি:
Published : Wednesday, 15 April, 2026
নওগাঁয় ২ লাখ ৬০ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা

নওগাঁয় ২ লাখ ৬০ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা

নওগাঁ জেলায় হাম ও রুবেলা সংক্রমণ রোধে মাসব্যাপী বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। এই কর্মসূচির আওতায় জেলার ১১টি উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী ২ লাখ ৬০ হাজার ৬৮৭ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে শুরু হয়ে এই টিকাদান কর্মসূচি চলবে ১১ মে পর্যন্ত। সিভিল সার্জন অভিভাবকদের আশ্বস্ত করে বলেন, এই টিকা সম্পূর্ণ নিরাপদ এবং এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তিনি আরও জানান, নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যে ইতোমধ্যে প্রায় ৭ হাজার শিশুকে এই টিকা প্রদান সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, নওগাঁ জেলায় বর্তমানে হামের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। এখন পর্যন্ত জেলায় সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে ২৪১ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে সকল অভিভাবকদের নিকটস্থ কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা নিশ্চিত করার জোরালো আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা. মুনির আলী আকন্দ। সংবাদ সম্মেলনে জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com