রোববার ১৭ মে ২০২৬ ১১:০৫:২৯ এএম
শিরোনাম প্রবাসী টাকায় বিলাসি জীবন, স্বামীর আত্মহত্যার চেষ্টা‎        পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিচ্ছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী        পুরো ক্যারিয়ারে কখনই চিত্রনাট্য পড়েননি সালমান খান        পার্বত্য অঞ্চলে বসবাসকারী বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি সরকার উদাসীন        জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী        সিংড়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট        তাড়াশে ঐতিহাসিক নওগাঁ শাহ শরীফ জিন্দানী রহ মাজার নতুন কমিটির পরিচিতি শোভা অনুষ্ঠিত       
কুষ্টিয়া সীমান্তে ৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক-১
কুষ্টিয়া প্রতিবেদক :
Published : Wednesday, 15 April, 2026

কুষ্টিয়া সীমান্তে ৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক-১কুষ্টিয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট, বিড়ি এবং গাঁজাসহ এক চোরাকারবারিকে আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে সীমান্তের পৃথক তিনটি স্থানে এসব অভিযান পরিচালিত হয়।
​৪৭ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদ কামাল রনি দৈনিক গণকন্ঠকে জানান, মঙ্গলবার দিবাগত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহিষকুন্ডি বিওপির একটি চৌকষ দল জানতে পারে, মহিষকুন্ডি থেকে দৌলতপুরগামী একটি ব্যাটারিচালিত অটোবাইকে গাঁজা বহন করা হচ্ছে। রাত সাড়ে ৯ টার দিকে ডাংমড়কা এলাকায় অভিযান চালিয়ে মো. শুকুর আলী (২০) নামে এক যুবককে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। আটক শুকুর আলী দৌলতপুর থানার পাকুড়িয়া গ্রামের মৃত গেদু মিয়ার ছেলে।
​একই রাতে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করে বিজিবি। রাত ১১:১৫ মিনিটে আশ্রায়ন বিওপির টহল দল মুন্সিগঞ্জ মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায়: ১,০০০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট। ৪০ প্যাকেট ভারতীয় বিড়ি উদ্ধার করে।
​এরপর রাত ১২ টার দিকে রামকৃষ্ণপুর বিওপির টহল দল মোহাম্মাদপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করে: ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫১০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ১১৬ প্যাকেট পাতার বিড়ি।
​বিজিবির হিসাব মতে, জব্দকৃত এসব মাদক ও চোরাচালান পণ্যের মোট সিজার মূল্য প্রায় ৬ লাখ ১৫ হাজার টাকা।

​কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক জানিয়েছেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com