রোববার ১৭ মে ২০২৬ ১১:০৫:২৩ এএম
শিরোনাম প্রবাসী টাকায় বিলাসি জীবন, স্বামীর আত্মহত্যার চেষ্টা‎        পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিচ্ছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী        পুরো ক্যারিয়ারে কখনই চিত্রনাট্য পড়েননি সালমান খান        পার্বত্য অঞ্চলে বসবাসকারী বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি সরকার উদাসীন        জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী        সিংড়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট        তাড়াশে ঐতিহাসিক নওগাঁ শাহ শরীফ জিন্দানী রহ মাজার নতুন কমিটির পরিচিতি শোভা অনুষ্ঠিত       
দুমকীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার
দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:
Published : Wednesday, 15 April, 2026

দুমকীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ব্যাংক কর্মকর্তারপটুয়াখালীর দুমকীতে ট্রাক চাপায় প্রাণ গেল হারুন অর রশিদ খান(৭০)নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তার।
‎বুধবার (১৫ এপ্রিল)  সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার প্রধান ফটকের পশ্চিম পাশে এ দূর্ঘটনা ঘটে।  এতে গুরুতর আহত হয়েছেন রিয়াজ হাওলাদার (২৪) নামে ট্রাকচালক।
‎মৃত হারুন অর রশিদ উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামের সাবেক চেয়ারম্যান প্রয়াত গিয়াসউদ্দিন খানের ছেলে। আহত ট্রাক চালক রিয়াজ পার্শ্ববর্তী বাকেরগঞ্জের তবিরকাঠি এলাকার শামীম হাওলাদারের ছেলে।
‎স্থানীয় ও পরিবার সূত্রে জানাগেছে, প্রতিদিনের ন্যায় হারুন অর রশিদ সকালে হাঁটতে  বের হন। উপজেলা প্রধান ফটক অতিক্রম করে পশ্চিম পাশে যেতে না-যেতেই বাউফল গামী ঢাকা মেট্টো ন-২৩- ১৬৪৮ ট্রাকটি সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
‎স্থানীয়রা  দু'জনকে উদ্ধার করে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুন অর রশিদকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত ট্রাক চালককে দ্রুত বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পঠানো হয়েছে।
‎দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জি এম ডাঃ এনামুল হক জানান, ৮ টার দিকে দুজনকে হাসপাতালে নিয়ে আসলে হারুনকে মৃতাবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত ট্রাক চালককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
‎দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সেলিম উদ্দীন জানান, হাসপাতাল থেকে লাশটি থানায়  আনা হয়েছে। নিহতের পরিবার  ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করায় উর্ধতন কতৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com