রোববার ১৭ মে ২০২৬ ১১:০৫:৩২ এএম
শিরোনাম প্রবাসী টাকায় বিলাসি জীবন, স্বামীর আত্মহত্যার চেষ্টা‎        পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিচ্ছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী        পুরো ক্যারিয়ারে কখনই চিত্রনাট্য পড়েননি সালমান খান        পার্বত্য অঞ্চলে বসবাসকারী বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি সরকার উদাসীন        জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী        সিংড়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট        তাড়াশে ঐতিহাসিক নওগাঁ শাহ শরীফ জিন্দানী রহ মাজার নতুন কমিটির পরিচিতি শোভা অনুষ্ঠিত       
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা ​
আখতারুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ:
Published : Wednesday, 15 April, 2026
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা 
​পৌরসভার অবসরপ্রাপ্ত সম্মানিত কর্মকর্তা ও কর্মচারীদের এক ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে পৌর সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মাননীয় প্রশাসক জনাব উজ্জ্বল কুমার ঘোষ। সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী সংসদের সভাপতি জনাব মো: এনামুল হক। বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মামুন- অর- রশীদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান,

বিদায়ী অনুষ্ঠানে বক্তারা অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ কর্মজীবনের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তারা বলেন, একটি প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে অভিজ্ঞ কর্মীদের ভূমিকা অপরিসীম। কর্মজীবন থেকে অবসর নিলেও তাদের অভিজ্ঞতা ও পরামর্শ পৌরসভার ভবিষ্যৎ পথচলায় সহায়ক হবে।
​সংবর্ধনা শেষে বিদায়ী কর্মীদের হাতে সম্মাননা স্মারক ও বিশেষ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com