| শিরোনাম |
|
ভোলায় ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক, কোস্টগার্ডের অভিযান
নিজস্ব প্রতিবেদক :
|
জি এম ছানাউল্লাহ, ভোলা জেলা প্রতিনিধি। ভোলায় ইয়াবা ও গাঁজাসহ শেখ ফরিদ (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১২টার দিকে কোস্টগার্ড বেইস ভোলা কর্তৃক ভোলা সদর থানাধীন কলঘাট বাজার সংলগ্ন সুদূর চর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬৩ হাজার টাকা মূল্যের ৪৬ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ শেখ ফরিদকে আটক করা হয়। আটককৃত শেখ ফরিদ ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের সুদূর চর ৯ নম্বর ওয়ার্ডের মালেক ব্যাপারীর ছেলে বলে জানা গেছে। কোস্টগার্ড সূত্র জানায়, জব্দকৃত মাদকদ্রব্য এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। |