সোমবার ১১ মে ২০২৬ ০৫:০৫:২৯ এএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিকের ৫ বছরের সাজা        পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদান প্রদান করলেন জেলা প্রশাসক        চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আম চলতি মাসের শেষ সপ্তাহে বাজারে আসবে, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাগানপাড়া       গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন        উপজেলা ও পৌরসভা নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা        র‌্যাব-১২’র অভিযান, সলঙ্গায় হেরোইনসহ নারী মাদক সরবরাহকারী গ্রেফতার        কলাপাড়ার দেড়শ বছরের পুরোনো মসজিদে মুসল্লিদের দুর্ভোগ       
১লা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে, খিলগাও মডেল কলেজ
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 15 April, 2026
১লা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে, খিলগাও মডেল কলেজ
রাজধানী ঢাকার খিলগাও থানাধীন খিলগাঁও মডেল কলেজে পহেলা বৈশাখ উপলক্ষে  বর্নাঢ্য আয়োজনে  মেতেছিলো পুরো কলেজ ক্যাম্পাস। কলেজ কর্তৃপক্ষের আয়োজিত অনুষ্ঠানে উদযাপন কমিটির আহবায়ক ছিলেন কলেজের   স্বর্ন পদক প্রাপ্ত   প্রানীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সাজাহান মন্ডল, সদস্য সচিব ছিলেন গনিত বিভাগের সহকারী অধ্যাপক সুজিত নন্দী দে অনার্সের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকেরা সম্মিলিত ভাবে   উক্ত অনুষ্ঠান বাস্তবায়নে অংশগ্রহণ করেন। এছাড়া কলেজের সাধারন ছাত্র/ছাত্রী পুরনো ছাত্র /ছাত্রী দের সংগঠন ওসাক সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও অভিভাবক ও বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। সকাল ৮ টা থেকে শুরু করে দুপুর ১ টা পযন্ত প্রায় এক হাজার মানুষকে পান্তা,ইলিশ, ভর্তা দিয়ে খাবারের আয়োজন ছিলো,বর্ণাঢ্য এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী ঢাকা ৯ এর সাংসদ হাবিবুর রশীদ হাবিব। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিন বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু।এবিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর ইমাম জাফর বলেন  শুধু লেখাপড়াই নয় আমরা আমাদের ছাত্র/ছাত্রী  অভিভাবক মন্ডলীদের নিয়ে কিছুটা বিনোদনের মাধ্যমে নতুন বছর ১৪৩৩ সাল কে বরন করে নিলাম, আমরা চাই  সবদিক থেকে আমরা সবার মতো সমান এগিয়ে চলি ইতিমধ্যেই ফলাফলের দিক থেকে সর্বোচ্চ সম্মানে ভুষিত হয়ে আছি আর সেই সম্মান ধরে রাখতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।  কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন জানান এই শিক্ষা প্রতিষ্ঠান টি ঢাকার একটি ঐতিহ্য বাহী শিক্ষাঙ্গন টিন শেড থেকে আজ বহুতল ভবন এখানে নির্মান হয়েছে অত্র এলাকার সাবেক সাংসদ সাবেক মেয়র মন্ত্রী জননেতা মির্জা আব্বাস এই কলেজের উন্নয়নের জন্য ব্যপক ভুমিকা পালন করেছেন বর্তমানে এখানে অনার্স মাস্টার্স সব বিভাগে ছাত্র ছাত্রী বিদ্যমান রয়েছে এবং মাস্টার্সে নতুন করে আরো ৫ টি বিষয় খোলা হয়েছে, বর্তমানে এই আসনের সাংসদ সরকারের একজন প্রতিমন্ত্রী তিনি এই কলেজে সুনজর দিলে আমরা ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যাবো।অনুষ্ঠানে বিশেষ অতিথি রফিকুল আলম মজনু দীর্ঘদিন পর এই কলেজ ক্যাম্পাসে এসেছেন যদিও এই কলেজ এখানকার মানুষ সবাই তার খুব কাছের এবং পুরনো বলে জানান।

 প্রধান অতিথি প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব তার বক্তব্যে প্রথমেই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান নতুন সরকার যাতে এই নতুন বছরে দেশের আপামর জনগণের ভাগ্য উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঠিক দিক নির্দেশনা আর বলিষ্ঠ নেতৃত্বে এই দেশ কে উন্নত রাস্ট্রে পরিনত করতে পারেন সেই জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন, কলেজের পরিবেশ ছাত্র/ছাত্রী দের পড়ালেখার মান সমুন্নত রাখতে কলেজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।এছাড়াও  মনোমুগ্ধকর আয়োজনে কলেজ পরিচালনা পরিষদের অন্যতম সদস্য মাহফুজ, ওসাকের প্রতিষ্ঠাতা প্রধান উদ্যোক্তা সুমন চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানু,খিলগাঁও থানা বিএনপির সভাপতি মাসুদ চৌধুরী, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ আখন্দ সহ ছাত্রদল,যুবদল,মহিলাদল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  দিনব্যাপী এই আয়োজনের শুরুতে জাতীয় সঙ্গীত দিয়ে আরম্ভ হয়  এবং সম্মানিত অতিথিদের ফুল দিয়ে বরন করা হয়, পরে রেডিও, টেলিভিশনের শিল্পীদের নিয়ে বৈশাখী গান সহ অন্যান্য গান পরিবেশন করেন। অত্যন্ত সুশৃংখল পরিবেশে উপস্থিত সবাইকে মুগ্ধ করে মুহুমুহু করতালির মাধ্যমে অনুষ্ঠান টি শেষ হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com