| শিরোনাম |
|
কুষ্টিয়া সীমান্তে ৪৭ বিজিবির বড় সাফল্য: ৩৭ লক্ষ টাকার মাদক ও ভারতীয় ওষুধ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক :
|
![]() কুষ্টিয়া সীমান্তে ৪৭ বিজিবির বড় সাফল্য: ৩৭ লক্ষ টাকার মাদক ও ভারতীয় ওষুধ উদ্ধার বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে বড় ধরনের মাদক পাচারের সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৫ ও ১৬ এপ্রিল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। চল্লিশপাড়া বিওপি: ১৬ এপ্রিল ভোরে চল্লিশপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ২,৪৪০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ২,৫৬০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৫০০ প্যাকেট বিড়ি উদ্ধার করা হয়। যার সিজার মূল্য প্রায় ১৫ লক্ষ ২৭ হাজার টাকা। কাজিপুর বিওপি: একই দিন রাত দুইটায় কাজিপুর সীমান্তে অভিযান চালিয়ে ২৬ বোতল মদ এবং দেড় হাজার পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়। ঠোটারপাড়া ও পশ্চিম ধর্মদাহ: ১৫ এপ্রিল রাতে এই দুই এলাকায় অভিযানে গাঁজা, কোডেইন মিশ্রিত সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। চরচিলমারী বিওপি: এছাড়া চরচিলমারী সীমান্ত এলাকা থেকে ৯ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ট্যাবলেট জব্দ করে বিজিবি সদস্যরা। ৪৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদ কামাল রনি জানান, চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত সকল মালামাল মালিকবিহীন অবস্থায় জব্দ দেখানো হয়েছে। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক এবং যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। পবিত্র ঈদ পরবর্তী সময়ে পাচারকারীদের তৎপরতা রুখতে সীমান্ত এলাকায় টহল এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। |