| শিরোনাম |
|
রেসিং ট্র্যাকে পরিণত মুরাদনগরের নহল চৌমুহনী–বাখরাবাদ সড়ক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
মোঃ আরিফ হোসেন মুরাদনগর কুমিল্লা প্রতিনিধি
|
![]() রেসিং ট্র্যাকে পরিণত মুরাদনগরের নহল চৌমুহনী–বাখরাবাদ সড়ক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা ফলে সড়কটি কার্যত একটি অনানুষ্ঠানিক রেসিং ট্র্যাকে পরিণত হয়েছে। এতে করে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। সাধারণ পথচারী, শিক্ষার্থী ও অন্যান্য যানবাহনের চালকরা চরম ভোগান্তিতে পড়ছেন। অনেকেই ভয়ে এই সড়ক ব্যবহার করতে অনীহা প্রকাশ করছেন। স্থানীয় বাসিন্দারা জানান, একাধিকবার ছোট-বড় দুর্ঘটনা ঘটলেও এসব কিশোর গ্যাং সদস্যদের বেপরোয়া আচরণ বন্ধ হয়নি। কেউ প্রতিবাদ করলে তারা উল্টো ভয়ভীতি প্রদর্শন করে বলেও অভিযোগ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। তাদের দাবি, দ্রুত প্রশাসনের নজরদারি বাড়ানো এবং নিয়মিত পুলিশ টহল নিশ্চিত করা জরুরি। এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারোয়ার রাব্বি বলেন, “বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা। |