মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ১২:০৬:৩৭ পিএম
শিরোনাম ২০০তম ম্যাচ দিয়ে বিশ্বকাপের নতুন মিশনে মেসি       লটকনের দেশ নরসিংদীতে এবার বাম্পার ফলন, লটকন চাষীদের মুখে সোনালী হাসি       তাড়াশে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুকুর হত্যা: অভিযুক্ত জুলু খন্দকারের বিচারের দাবি       শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত        প্রসঙ্গ সীমান্তে পুশ ইন, সীমান্তে পুশ ইন       নড়াইলে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার        পটুয়াখালীতে র‍্যাবের অভিযানে জাল টাকা ও ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১      
হরমুজ প্রণালির মাইন অপসারণে ৬ মাস সময় লাগবে : রিপোর্ট
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 23 April, 2026
হরমুজ প্রণালির মাইন অপসারণে ৬ মাস সময় লাগবে : রিপোর্ট

হরমুজ প্রণালির মাইন অপসারণে ৬ মাস সময় লাগবে : রিপোর্ট

হরমুজ প্রণালি থেকে সব মাইন অপসারণ করতে প্রায় ছয় মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে পেন্টাগন। যদিও এর আগে মার্কিন নৌবাহিনী ২ থেকে ৩ সপ্তাহের একটা সময়সীমার ধারণা করেছিল।

পেন্টাগনের একটি সূত্রের বরাতে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। সম্প্রতি মার্কিন কংগ্রেসের হাউস আর্মড সার্ভিসেস কমিটির এক গোপন ব্রিফিংয়ে হরমুজ প্রণালির মাইন অপসারণ নিয়ে এই তথ্য তুলে ধরা হয়।

যদিও ওই ব্রিফিংয়ে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের ব্যয়, সামরিক কৌশল ও লক্ষ্য সম্পর্কে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে, চলতি বছরের গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার মধ্যে দিয়ে শুরু হয় ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে জলমাইন পাতে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। 


তবে প্রণালির কোন কোন জায়গায় মাইন পাতা হয়েছিল, তার রেকর্ড ঠিকমতো রাখেনি রেভল্যুনারি গার্ড কোর। ফলে ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে হরমুজ থেকে মাইন অপসারণ করা। কারণ, ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই জলপথটি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 

বৈশ্বিক জ্বালানি বাজারের মোট সরবরাহের এক প্রায় চতুর্থাংশ পণ্য এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। কারণ, ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই জলপথটি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বৈশ্বিক জ্বালানি বাজারের মোট সরবরাহের এক প্রায় ২৫ ভাগ বা এক চতুর্থাংশ পণ্য এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com