শুক্রবার ১৫ মে ২০২৬ ২০:০৫:১৫ পিএম
শিরোনাম বগুড়ায় প্রশিকা’র আয়োজনে মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি কর্মসুচি অনুষ্ঠিত        শিক্ষা ও মানবসেবায় স্মরণীয় দানবীর আব্দুস সোবহান, পালিত হলো তার ২৬তম মৃত্যুবার্ষিকী        যানজটে থামল ভ্যান, থেমে গেল জীবন        যানজটে থামল ভ্যান, থেমে গেল জীবন        বগুড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে সাড়ে ২০লাখ টাকার চেক বিতরণ করলে জেলা প্রশাসক জাকির        গাজীপুরে পাঁচ খুনের অভিযুক্ত ফোরকানের ব্যাবহিত ফোন ও জামা কাপড় মিলল পদ্মা নদীতে        রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি       
বগুড়া জেলায় শ্রেষ্ট রোভারদল হিসেবে সৈয়দ আহম্মদ কলেজকে পুরস্কার দিলেন ডিসি তৌফিকুর
মুহাম্মাদ আবু মুসা:
Published : Sunday, 26 April, 2026
বগুড়া জেলায় শ্রেষ্ট রোভারদল হিসেবে সৈয়দ
আহম্মদ কলেজকে পুরস্কার দিলেন ডিসি তৌফিকুর
জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ বগুড়ার ১২টি উপজেলাকে পিছিয়ে ফেলে জেলার মধ্যে শ্রেষ্ট রোভারদল  হয়েছে জেলার গাবতলী উপজেলার অর্ন্তগত সৈয়দ আহম্মদ কলেজ। রবিবার (২৬এপ্রিল/২৬) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক তৌফিকুর রহমান শ্রেষ্ট রোভারদল  হিসেবে সৈয়দ আহম্মদ কলেজকে (সম্মাননা ক্রেস্ট) পুরস্কার তুলে দেন। কলেজের পক্ষে অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামানসহ অন্যান্য শিক্ষক ও রোভার শিক্ষার্থীরা (সম্মাননা ক্রেস্ট) পুরস্কার গ্রহন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার লিজা, জেলা শিক্ষা অফিসার রমজান আলীসহ অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও জাতীয় শিক্ষা সপ্তাহের জেলার শ্রেষ্ট শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, সৈয়দ আহম্মদ কলেজ রবারবই শিক্ষার মান যেমন অত্যান্ত ভাল, তেমনী স্কাউট রোভার, খেলাধুলাসহ বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য বয়ে আনা অব্যহত রয়েছে। প্রথমে রোভার গাবতলী উপজেলার মধ্যে শ্রেষ্ট হয় সৈয়দ আহম্মদ কলেজ। এর পর ১২টি উপজেলাকে পিছিয়ে ফেলে জেলার মধ্যে শ্রেষ্ট রোভারদল নির্বাচিত হয়ে আবারো সুনাম কুড়িয়েছে সৈয়দ আহম্মদ কলেজ। বর্তমান কলেজে প্রায় ৯হাজার শিক্ষার্থী রয়েছে। কলেজের সভাপতি রাকিবুল হাসান পলাশ ও অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান অত্যান্ত দক্ষ পরিচালনায় শিক্ষার মান উন্নয়ন ছাড়াও সার্বিক ক্ষেত্রে উন্নতি হচ্ছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com