শুক্রবার ১৫ মে ২০২৬ ২০:০৫:১৩ পিএম
শিরোনাম বগুড়ায় প্রশিকা’র আয়োজনে মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি কর্মসুচি অনুষ্ঠিত        শিক্ষা ও মানবসেবায় স্মরণীয় দানবীর আব্দুস সোবহান, পালিত হলো তার ২৬তম মৃত্যুবার্ষিকী        যানজটে থামল ভ্যান, থেমে গেল জীবন        যানজটে থামল ভ্যান, থেমে গেল জীবন        বগুড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে সাড়ে ২০লাখ টাকার চেক বিতরণ করলে জেলা প্রশাসক জাকির        গাজীপুরে পাঁচ খুনের অভিযুক্ত ফোরকানের ব্যাবহিত ফোন ও জামা কাপড় মিলল পদ্মা নদীতে        রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি       
হবিগঞ্জ ডিবি পুলিশের অভিযান: গাঁজা ও নেশাজাতীয় ইসকাফসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
রায়হান আহমেদ সম্রাট, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
Published : Monday, 27 April, 2026
হবিগঞ্জ ডিবি  পুলিশের অভিযান: গাঁজা ও নেশাজাতীয় ইসকাফসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার ভোর রাতে  জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের মধ্য বেজুড়া গ্রামে  অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

অভিযান চলাকালে মধ্য বেজুড়া গ্রামের বাসিন্দা রতন মিয়ার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১২৯ কেজি গাঁজা এবং ০৭ বোতল নেশাজাতীয় মাদক ‘ইসকাফ’ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে পুলিশ।

এ ঘটনায় মাদক ব্যবসার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে আকলিমা আক্তার (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মধ্য বেজুড়া গ্রামের বাসিন্দা এবং তার স্বামী মোঃ রতন মিয়া।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি চক্র মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানা গেছে।

এ ঘটনায় মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হবিগঞ্জ পুলিশ সুপার তারেক মাহমুদ জানান,গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে। মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com