শুক্রবার ১৫ মে ২০২৬ ২০:০৫:০৭ পিএম
শিরোনাম বগুড়ায় প্রশিকা’র আয়োজনে মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি কর্মসুচি অনুষ্ঠিত        শিক্ষা ও মানবসেবায় স্মরণীয় দানবীর আব্দুস সোবহান, পালিত হলো তার ২৬তম মৃত্যুবার্ষিকী        যানজটে থামল ভ্যান, থেমে গেল জীবন        যানজটে থামল ভ্যান, থেমে গেল জীবন        বগুড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে সাড়ে ২০লাখ টাকার চেক বিতরণ করলে জেলা প্রশাসক জাকির        গাজীপুরে পাঁচ খুনের অভিযুক্ত ফোরকানের ব্যাবহিত ফোন ও জামা কাপড় মিলল পদ্মা নদীতে        রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি       
পদকজয়ী অলিম্পিয়ানের কাছে সূর্যবংশীকে নিয়ে প্রশ্ন, সামাজিক মাধ্যমে বিতর্ক
ক্রিড়া প্রতিবেদক
Published : Tuesday, 28 April, 2026
পদকজয়ী অলিম্পিয়ানের কাছে সূর্যবংশীকে নিয়ে প্রশ্ন, সামাজিক মাধ্যমে বিতর্ক
সূর্যবংশী ও মনু ভাকের সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রীড়াঙ্গনে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সী এই ব্যাটার তার ধারাবাহিক আক্রমণাত্মক ইনিংসে মুগ্ধ করছেন ক্রীড়াপ্রেমীদের। সেই সূর্যবংশীকে নিয়েই এবার প্রশ্ন করা হলো অলিম্পিক গেমসে ভারতের প্রথম নারী একাধিক পদকজয়ী শ্যুটার মনু ভাকেরের কাছে। তিনি প্রশ্নের উত্তর দিলেও, বিষয়টি ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক।

গত সোমবার ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া-এর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাকের। অনুষ্ঠান চলাকালীন বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তার কাছে বৈভব সূর্যবংশী সম্পর্কে জানতে চাওয়া হয়। ২০২৪ সালের প্যারিস অলিম্পিক-এ দুটি ব্রোঞ্জ পদকজয়ী এই শ্যুটার অপ্রাসঙ্গিক প্রশ্নের মুখেও সংযত থেকে উত্তর দেন।

শান্ত ও স্থির ভঙ্গিতে ভাকের বলেন, ‘আমি বলব, যদি পরামর্শদাতা ভালো হয়, তার চারপাশের পরিবেশ ভালো থাকে এবং মানুষজন সহযোগিতা করে—তাহলে বয়স শুধু একটি সংখ্যা। প্রতিভার কোনো নির্দিষ্ট বয়স নেই। ৬০ বছরেও বড় কিছু অর্জন করা যায়, আবার ৬ বছরেও সম্ভব। তাই তাকে যদি সঠিকভাবে দিকনির্দেশনা দেওয়া হয়, আমি নিশ্চিত সে ভবিষ্যতে বড় তারকা হয়ে উঠবে।’

তবে এই প্রশ্নোত্তর পর্ব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেক ক্রীড়াপ্রেমী ও ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন—একজন অলিম্পিয়ানকে কেন এমন অপ্রাসঙ্গিক প্রশ্ন করা হলো? তাদের মতে, এটি ভাকেরের প্রতি অসম্মানজনক আচরণ।

আবার অনেকে মনে করছেন, ভারতে ক্রিকেটকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রবণতাই এখানে প্রকাশ পেয়েছে। তাদের বক্তব্য, এমন একটি অনুষ্ঠানে যেখানে ভাকের নিজেই ইতিহাস গড়া ক্রীড়াবিদ, সেখানে অন্য খেলার একজন তরুণ খেলোয়াড়কে নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক।

এদিকে, কেউ কেউ বলেন, সূর্যবংশী নিঃসন্দেহে প্রতিভাবান, তবে ভিন্ন শাখার একজন ক্রীড়াবিদের সামনে তাকে নিয়ে প্রশ্ন করা ঠিক হয়নি। এতে মূল অর্জনকে আড়াল করা হয়েছে বলেও মন্তব্য করেন তারা।

উল্লেখ্য, দারুণ ফর্মে থাকা সূর্যবংশী বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় তৃতীয় স্থানে আছেন। ৮ ম্যাচে একটি সেঞ্চুরি ও দুটি অর্ধশতকে তার সংগ্রহ ৩৫৭ রান। তার গড় ৪৪ দশমিক ৬২ এবং স্ট্রাইক রেট ২৩৪ দশমিক ৮৬। তার সামনে রয়েছেন অভিষেক শর্মা (৩৮০ রান) ও লোকেশ রাহুল (৩৫৮ রান)। ব্যবধান খুব বেশি না হওয়ায় দ্রুতই শীর্ষে ওঠার সম্ভাবনা রয়েছে এই বাঁহাতি ব্যাটারের।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com