শুক্রবার ১৫ মে ২০২৬ ২০:০৫:৫১ পিএম
শিরোনাম বগুড়ায় প্রশিকা’র আয়োজনে মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি কর্মসুচি অনুষ্ঠিত        শিক্ষা ও মানবসেবায় স্মরণীয় দানবীর আব্দুস সোবহান, পালিত হলো তার ২৬তম মৃত্যুবার্ষিকী        যানজটে থামল ভ্যান, থেমে গেল জীবন        যানজটে থামল ভ্যান, থেমে গেল জীবন        বগুড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে সাড়ে ২০লাখ টাকার চেক বিতরণ করলে জেলা প্রশাসক জাকির        গাজীপুরে পাঁচ খুনের অভিযুক্ত ফোরকানের ব্যাবহিত ফোন ও জামা কাপড় মিলল পদ্মা নদীতে        রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি       
কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়িঘড় গাছপালা ব্যাপক ক্ষয়ক্ষতি 
খাজা ময়েনউদ্দিন চিশতি কুড়িগ্রাম প্রতিনিধি:
Published : Wednesday, 29 April, 2026
কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়িঘড় গাছপালা ব্যাপক ক্ষয়ক্ষতি 
কুড়িগ্রামে জেলায় মঙ্গলবার রাতে  কালবৈশাখী ঝড়ে তান্ডবে গাছপালা, ঘরবাড়ি ও বোরোধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 
গত ককুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়িঘড় গাছপালা ব্যাপক ক্ষয়ক্ষতি 

য়েক দিন থেকে কুড়িগ্রামের আকাশ মেঘাচ্ছন্ন ও থেমে থেমে বৃষ্টি চলছে। 

গতকাল মঙ্গলবার ২৯ শে এপ্রিল  রাত আনুমানিক ১ ঘটিকায় প্রচন্ড বাতাস ও ঝড় বয়ে যায়। 
ঝড়ের কবলে পড়ে জেলার ৯ টি উপজেলার প্রায় প্রত্যেকটি গ্রামে  বড় বড় গাছ ও চরাঞ্চলের অনেক ঘর বাড়িসহ বিভিন্ন স্থাপন ভেঙে পড়ে।

 কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠাল বাড়ি ইউনিয়নের শিবরাম রাঙ্গাতিপাড়া গ্ৰামের খোকন আলী বলেন গতরাতের হুরকা তুফানে গাছ ভাঙ্গি টিনের চালের উপর পরে ,
মুই গরিব মানুষ কি দিয়ে টিন কিনে চাল ঠিক করিম।
অন্যদিকে হলোখানা  ইউনিয়নের চর সারোডোব এলাকার ইসমাইল হোসেন বলেন রাইতে হঠাৎ ঝড় তুফানে মোর বাড়ির ৩ টি ঘরের টিনের চাল ভেঙ্গে যায়। বর্তমানে  টাকা পয়সা হাতে নাই কি দিয়ে ঘর ভালো করবো, বউ বাচ্চা নিয়ে কেমন করি থাকব।


এবিষয়ে কুড়িগ্রাম জেলার রাজারহাট কৃষি  আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান  বর্তমান মৌসুমে কালবৈশাখী ঝড়সহ মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। 
তিনি আরো জানান আগামী ২৪ ঘন্টার পরে চলমান পরিস্থিতি উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। 
এবিষয়ে জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা বেনজীর রহমান জানান বেশি দুর্যোগপূর্ণ উপজেলা  চিলমারী, রৌমারী রাজিবপুরে আগাম বরাদ্দ দেওয়া আছে। অন্য  ছয়টি উপজেলার ঝুঁকিপূর্ণ  তালিকা শেষে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সরকারি সহায়তা প্রদান করা হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com