শুক্রবার ১৫ মে ২০২৬ ১৯:০৫:৪৬ পিএম
শিরোনাম বগুড়ায় প্রশিকা’র আয়োজনে মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি কর্মসুচি অনুষ্ঠিত        শিক্ষা ও মানবসেবায় স্মরণীয় দানবীর আব্দুস সোবহান, পালিত হলো তার ২৬তম মৃত্যুবার্ষিকী        যানজটে থামল ভ্যান, থেমে গেল জীবন        যানজটে থামল ভ্যান, থেমে গেল জীবন        বগুড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে সাড়ে ২০লাখ টাকার চেক বিতরণ করলে জেলা প্রশাসক জাকির        গাজীপুরে পাঁচ খুনের অভিযুক্ত ফোরকানের ব্যাবহিত ফোন ও জামা কাপড় মিলল পদ্মা নদীতে        রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি       
রাজশাহী'র আদালতে পেশকারের কাছে চাঁদা দাবি, ওয়ারেন্টভূক্ত আসামী আটক
নিজস্ব প্রতিবেদক ​নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
Published : Wednesday, 29 April, 2026
রাজশাহী'র আদালতে পেশকারের কাছে চাঁদা দাবি, ওয়ারেন্টভূক্ত আসামী আটক 
​রাজশাহীতে আদালতের এক পেশকারকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের ঘটনায় মামলা হলে দীর্ঘ প্রায় ২ বছর পলাতক থাকার পর ওয়ারেন্ট ভুক্ত আসামী রাফিজ বিন সরকার ওরফে আরবিএস পাভেলকে আটক করেন রাজপাড়া থানা পুলিশ।  মামলার এজাহারে অভিযুক্ত দুইজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন পেশকার হাবিবুর রহমান। 
গত ২০২৪ সালের মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।
​মামলার আসামিরা হলেন— লক্ষ্মীপুর এলাকার কথিত সাংবাদিক পাভেল (৩০) এবং রাজপাড়া এলাকার মো. লালু (৩৫)। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছিলো। পরে মামলার  চার্জশিট থেকে অজ্ঞাতদের নাম বাদ দিয়ে দুজনকে অভিযুক্ত করে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়। 
মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী মো. হাবিবুর রহমান মহানগর যুগ্ম দায়রা জজ-২য় আদালতে পেশকার হিসেবে কর্মরত। গত ২০২৪ সালে  ১০ আগস্ট অজ্ঞাত একটি নম্বর থেকে তাকে মেসেজ দিয়ে জানানো হয় যে, তার নামে দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন ভিডিও ও অভিযোগ রয়েছে। পরবর্তীতে ১৭ আগস্ট রাতে রাজশাহী মেডিকেল কলেজ গেটের সামনে তাকে ডেকে নিয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়।
​বাদী এজাহারে উল্লেখ করেন, প্রাণনাশের ভয়ে তিনি সেদিন আসামিদের নগদ ২৫ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে গত ৫ সেপ্টেম্বর আদালত চত্বরে ফের তার কাছে টাকা দাবি করা হলে তিনি আরও ৩ হাজার টাকা দেন। সর্বশেষ গত ২৯ অক্টোবর দুপুর ২টার দিকে আদালত কক্ষের ভেতরেই আসামিরা তাকে পুনরায় টাকার জন্য চাপ দেয় এবং টাকা না দিলে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি প্রদান করে।

বিষয়টি নিয়ে ভুক্তভোগী পেশকার হাবিবুর রহমান রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তা আমলে নিয়ে দণ্ডবিধির ৩৮৫/৩৮৬/৫০৬ ধারায় মামলা (মামলা নং-২৪) রুজু করে।

​রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানায়, সে সময় বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলাটি নথিভুক্ত করা হয়েছিলো। দীর্ঘদিন আসামী পলাতক ছিলেন। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। রাজপাড়া থানা পুলিশ আজ তাঁকে আটক করেন। আটক পাভেলকে আদালতে প্রেরণ করা হয়েছে।  


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com