| শিরোনাম |
|
বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে
বগুড়ায় জাতীয় সাংবাদিক
সংস্থার সভা অনুষ্ঠিত
বগুড়া জেলা প্রতিনিধি
|
বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির উদ্যোগে ৩মে/২৬ রবিবার শহরের দক্ষিন ফুলবাড়ি অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন সাংবাদিক সংস্থার জেলা কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম, আব্দুল আলিম, মহিলা বিষয়ক সম্পাদক তাহেরা জামান লিপি, দপ্তর সম্পাদক ফজলুল হক বাবলু, কোষাধ্যক্ষ হারুর অর রশিদ বিপ্লব, সদস্য দিলরুবা ইয়াছমিন, শাকিকুল ইসলাম শাকিল, আবু তৌহিদ হাসান, মিন্টু মিয়া, আবু তৌফিক হাসান প্রমূখ। বক্তাগণ বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা সব সময় মানুষের কল্যাণে ও সাংবাদিকদের অধিকার আদায়ের কথা বলে আসছে। তাই সকল সাংবাদিকদের ঐক্যবন্ধ হয়ে অধিকার আদায়ের আন্দোলন জোরদার করতে হবে। পরিশেষে সাগর-রুনীসহ সারাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানানো হয়। এ ছাড়া সকল সাংবাদিকদের কল্যাণ ও মৃত্যু বরণকারী জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্ঠাতা আলতাফ হোসেন ছাড়াও সকল সাংবাদিদের রুহের মাগফিরাত কামনা করাা হয়। |