শুক্রবার ১৫ মে ২০২৬ ২০:০৫:১৩ পিএম
শিরোনাম বগুড়ায় প্রশিকা’র আয়োজনে মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি কর্মসুচি অনুষ্ঠিত        শিক্ষা ও মানবসেবায় স্মরণীয় দানবীর আব্দুস সোবহান, পালিত হলো তার ২৬তম মৃত্যুবার্ষিকী        যানজটে থামল ভ্যান, থেমে গেল জীবন        যানজটে থামল ভ্যান, থেমে গেল জীবন        বগুড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে সাড়ে ২০লাখ টাকার চেক বিতরণ করলে জেলা প্রশাসক জাকির        গাজীপুরে পাঁচ খুনের অভিযুক্ত ফোরকানের ব্যাবহিত ফোন ও জামা কাপড় মিলল পদ্মা নদীতে        রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি       
সুন্দরগঞ্জে পুকুর পাড়ে বিদেশি জাতের শতাধিক আম গাছে ঝুলে আছে থোকায় থোকায় আম, প্রতিদিনই দেখতে ভীড় জমাচ্ছে শতশত মানুষ
মোঃ নুরুন্নবী মিয়া,উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ
Published : Monday, 4 May, 2026
সুন্দরগঞ্জে পুকুর পাড়ে বিদেশি জাতের শতাধিক আম গাছে ঝুলে আছে থোকায় থোকায় আম, প্রতিদিনই দেখতে ভীড় জমাচ্ছে শতশত মানুষ
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব মৌজার জামিল হোসেন বাড়ির পাশে ১.৩৩ একর জমিতে পুকুর দিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছে।আয়তাকার পুকুর পাড় দীর্ঘ দিন থেকে পরে থাকায় আজ থেকে ৫ বছর আগে ইউটিউব দেখে উন্নত বিদেশি জাতের প্রায় ৭০ টি আম গাছ লাগান।

গাছ লাগানোর এক বছর পর থেকে ফলন আসতে শুরু করে।আশানুরূপ ফলন পাওয়ায় পুকুর পাড়ের চারপাশে প্রায় শতাধিক গাছ লাগান।এ বছর প্রতিকূল আবহাওয়ার পরেও ইউটিউব দেখে ও নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এ বছর সর্বোচ্চ ফলনের আশা করছেন তিনি।সরেজমিন গিয়ে দেখা যায় বিদেশি জাতের এসব আম গাছে নানান রং বেরং য়ের দৃষ্টি নন্দন আম গাছে ঝুলছে।পোকার আক্রমণ থেকে রক্ষা করতে কীটনাশক ব্যাবহার না করে কাগজের ব্যাগ দিয়ে আম বেঁধে রাখার কাজ করছে যা আম বাগানটিকে আরো আকর্ষণীয় করে তুলছে।জামিল হোসেন পেশায় একজন প্রভাষক হয়েও শতব্যাস্ততার মাঝেও তিনি কৃষি কাজে যে অবদান রাখছেন তা দেখে এলাকাবাসী মুগ্ধ এবং তার এ কাজে অনুপ্রাণিত হয়ে অনেক তরুণ যুবক পতিত জায়গায় মিশ্র ফলের বাগান করতে উৎসাহিত হচ্ছে। জামিল হোসেন মরহুম মান্নান বিএস এর কনিষ্ঠ পুত্র। প্রতিদিন পুকুর পাড়ে ঝুলে থাকা থোকায় থোকায় আম দেখতে উৎসুক জনতার ভীড় বাড়ছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com