শুক্রবার ১৫ মে ২০২৬ ১৯:০৫:৩৭ পিএম
শিরোনাম বগুড়ায় প্রশিকা’র আয়োজনে মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি কর্মসুচি অনুষ্ঠিত        শিক্ষা ও মানবসেবায় স্মরণীয় দানবীর আব্দুস সোবহান, পালিত হলো তার ২৬তম মৃত্যুবার্ষিকী        যানজটে থামল ভ্যান, থেমে গেল জীবন        যানজটে থামল ভ্যান, থেমে গেল জীবন        বগুড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে সাড়ে ২০লাখ টাকার চেক বিতরণ করলে জেলা প্রশাসক জাকির        গাজীপুরে পাঁচ খুনের অভিযুক্ত ফোরকানের ব্যাবহিত ফোন ও জামা কাপড় মিলল পদ্মা নদীতে        রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি       
ঈদযাত্রা নিরাপদ করতে ভোলার নৌঘাট পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী
ভোলা জেলা প্রতিনিধি : মোঃ আরিফ হোসেন মোল্লা
Published : Tuesday, 5 May, 2026
ঈদযাত্রা নিরাপদ করতে ভোলার নৌঘাট পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী
ঈদ উপলক্ষে কর্মস্থলে ফেরা যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ভোলার ইলিশা লঞ্চঘাটসহ জেলার বিভিন্ন নৌঘাট পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
মঙ্গলবার (আজ) বিকেলে আকস্মিক এ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাত্রীদের নিরাপদে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, ঈদের এই ব্যস্ত সময়ে লঞ্চগুলো যেন নির্ধারিত সময়সূচি মেনে চলাচল করে এবং অতিরিক্ত ভাড়া আদায় না করা হয়, সে বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয় নিয়মিত মনিটরিং করছে। এখন পর্যন্ত পরিস্থিতি সন্তোষজনক এবং কোথাও বড় ধরনের কোনো সমস্যার খবর পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, “আমরা চাই ঈদে ঘরমুখো মানুষের যাত্রা যেমন নির্বিঘ্ন হয়, তেমনি ফিরতি যাত্রাও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হোক। বিপুল সংখ্যক যাত্রীর যাতায়াত নিশ্চিত করা আমাদের দায়িত্ব, এবং আমরা তা যথাযথভাবে পালন করছি।”
পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী ইলিশা লঞ্চঘাটে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের যাত্রা-সংক্রান্ত বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। তার আকস্মিক উপস্থিতিতে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রা ঘিরে নৌপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যাত্রীসেবার মান নিশ্চিত করতে একাধিক পর্যবেক্ষণ টিম কাজ করছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ বেলাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইব্রাহীমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com