শুক্রবার ১৫ মে ২০২৬ ২০:০৫:৩০ পিএম
শিরোনাম বগুড়ায় প্রশিকা’র আয়োজনে মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি কর্মসুচি অনুষ্ঠিত        শিক্ষা ও মানবসেবায় স্মরণীয় দানবীর আব্দুস সোবহান, পালিত হলো তার ২৬তম মৃত্যুবার্ষিকী        যানজটে থামল ভ্যান, থেমে গেল জীবন        যানজটে থামল ভ্যান, থেমে গেল জীবন        বগুড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে সাড়ে ২০লাখ টাকার চেক বিতরণ করলে জেলা প্রশাসক জাকির        গাজীপুরে পাঁচ খুনের অভিযুক্ত ফোরকানের ব্যাবহিত ফোন ও জামা কাপড় মিলল পদ্মা নদীতে        রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি       
পিরোজপুরের স্থগিত সড়ক প্রকল্প পুনরায় চালুর নির্দেশনা প্রধানমন্ত্রীর
মোঃ নাঈম তালুকদার, পিরোজপুর প্রতিনিধি:
Published : Tuesday, 5 May, 2026
পিরোজপুরের স্থগিত সড়ক প্রকল্প পুনরায় চালুর নির্দেশনা প্রধানমন্ত্রীর
পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনের সার্বিক উন্নয়ন এবং দুর্নীতির কারণে দীর্ঘদিন ধরে স্থগিত হয়ে থাকা সড়ক নির্মাণ কাজ পুনরায় শুরু করার বিষয়ে আজ মঙ্গলবার (৫ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান পিরোজপুর জেলার তিন সংসদীয় আসনের সংসদ সদস্যদের সঙ্গে প্রায় ৩০ মিনিটেরও বেশি সময় ধরে আলোচনা করেন। তিনি মনোযোগ সহকারে সংশ্লিষ্টদের বক্তব্য শোনেন এবং জেলার উন্নয়ন ত্বরান্বিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বৈঠকে বিশেষভাবে উঠে আসে—দুর্নীতির কারণে স্থগিত হয়ে থাকা এলজিইডির (LGED) উন্নয়ন প্রকল্পগুলোর বিষয়। জানা যায়, মোট ১১টি প্রকল্পের মধ্যে ৮টিই দীর্ঘদিন বন্ধ ছিল। এসব প্রকল্প দ্রুত পুনরায় চালুর জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী নাজিরপুর থেকে বৈঠাকাঠা পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার সড়ক দ্রুত নির্মাণের জোর দাবি জানান। তিনি বলেন, দুর্নীতির মামলার নিষ্পত্তির অপেক্ষা না করে প্রয়োজনে রাজস্ব বাজেটের রক্ষণাবেক্ষণ খাত থেকে জরুরি বরাদ্দ দিয়ে কাজটি দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। বিষয়টি প্রধানমন্ত্রী গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন।
এছাড়াও পিরোজপুরের সার্বিক সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মঞ্জুর, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব শহীদুল ইসলাম, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন এবং মনিটরিং ও ইভালুয়েশন বিভাগের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার রুহুল আমিন খানসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠক শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার ফলে পিরোজপুর জেলার স্থগিত উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জনদুর্ভোগ কমবে এবং যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com