মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ১২:০৬:৫৯ পিএম
শিরোনাম ২০০তম ম্যাচ দিয়ে বিশ্বকাপের নতুন মিশনে মেসি       লটকনের দেশ নরসিংদীতে এবার বাম্পার ফলন, লটকন চাষীদের মুখে সোনালী হাসি       তাড়াশে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুকুর হত্যা: অভিযুক্ত জুলু খন্দকারের বিচারের দাবি       শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত        প্রসঙ্গ সীমান্তে পুশ ইন, সীমান্তে পুশ ইন       নড়াইলে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার        পটুয়াখালীতে র‍্যাবের অভিযানে জাল টাকা ও ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১      
বাঁশখালীতে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ১৩ পরিবারকে অনুদান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
Published : Tuesday, 5 May, 2026
বাঁশখালীতে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ১৩ পরিবারকে অনুদান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
আর কতদিন, মানব সেবায় যোগদিন”—এই মানবিক স্লোগানকে ধারণ করে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন, সরল ইউনিয়নের উদ্যোগে বাঁশখালীতে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও অনুদান হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৫ মে ২০২৬) সকাল ১১টায় পশ্চিম কাহারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাষ্টার আব্দুন নুর। উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হক।

অনুষ্ঠানের উদ্বোধন করেন, সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ওমর কাজী। ভার্চুয়াল উদ্বোধক হিসেবে যুক্ত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মাওলানা মোঃ ওসমান গণি।

অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাঁশখালী উপজেলার আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, সরল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোকসানা আক্তার, অধ্যক্ষ মাওলানা আহমদ কবির, আরিফুল হক কাতেবী, মাষ্টার জাহেদুল ইসলাম, মাওলানা কামাল উদ্দিন, মাষ্টার জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা তাঁদের বক্তব্যে মানবসেবামূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত পরিচয়। প্রবাসীদের সহায়তায় পরিচালিত এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ১৩টি অসহায় পরিবারের মাঝে প্রায় দেড় লক্ষ টাকার আর্থিক সহায়তা ও বিভিন্ন অনুদান বিতরণ করা হয়। একইসঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি এবং বাঁশখালী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ মোঃ রবিউল হককে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল উল্লাহ রকি ও এইচ এম আব্দুল গনি । এছাড়া দেশ-বিদেশ থেকে ভার্চুয়ালিu যুক্ত হন সংগঠনের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের সদস্যরা, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com