সোমবার ১১ মে ২০২৬ ০৬:০৫:২০ এএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিকের ৫ বছরের সাজা        পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদান প্রদান করলেন জেলা প্রশাসক        চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আম চলতি মাসের শেষ সপ্তাহে বাজারে আসবে, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাগানপাড়া       গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন        উপজেলা ও পৌরসভা নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা        র‌্যাব-১২’র অভিযান, সলঙ্গায় হেরোইনসহ নারী মাদক সরবরাহকারী গ্রেফতার        কলাপাড়ার দেড়শ বছরের পুরোনো মসজিদে মুসল্লিদের দুর্ভোগ       
বিশ্বম্ভরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের সটিক তালিকা প্রনয়নে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ত্রান ও দু্র্যোগমন্ত্রী - আসাদুল হাবিব
জিয়াউর রহমানঃ সুনামগঞ্জ প্রতিনিধি।
Published : Wednesday, 6 May, 2026
বিশ্বম্ভরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের সটিক তালিকা প্রনয়নে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ত্রান ও দু্র্যোগমন্ত্রী - আসাদুল হাবিব
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরে হাওর এলাকায়  ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতে কোনো ধরনের তালবাহানা অনিয়ম না করার জন্য  কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব। 
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে আগামী ৩ মাস সরকারি প্রনোদনা দেওয়া হবে এবং তাদের জন্য বর্তমান সরকারের পক্ষ থেকে বিশেষ কার্ড প্রদান করা হবে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে সুনামগঞ্জে বিশ্বম্ভরপুর উপজেলায় হলরোমে হাওর পারের কৃষক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ত্রাণমন্ত্রী বলেন, হাওর এলাকার  ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা এই সরকারের পক্ষ থেকে অব্বাহত থাকবে। অত্র হাওরের ফসল রক্ষায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে।
তিনি আরও বলেন, বর্ধমান প্রধানমন্ত্রী  ইতোমধ্যে এ বিষয়ে একাধিক নির্দেশনা দিয়েছেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরপাড় এলাকায় ৪০০ ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে সরকারি সহায়তা বিতরণের উদ্ভোদন  করেন। প্রত্যেক কৃষককে ৭ হাজার ৫০০ টাকা নগদ এবং ২০ কেজি করে চাল দেওয়া হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com