| শিরোনাম |
|
চট্টগ্রাম হাটহাজারীতে বিশেষ অভিযানে নি*ষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ১০ নেতাকর্মী আটক
হাটহাজারী উপজেলা প্রতিনিধি:
|
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। রবি ও সোমবার দুই দিনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, আরহাদ হোসেন আহাদ (২৮), জানে আলম (৩৫), পারভেজ হোসেন (২৪), দিদারুল আলম (৩৫), শফিউল আলম (৫৫), ফারহান মাসুদ (২৩), জাহেদুল আলম জাহেদ (২৩), রাকাত হান শুভ (২০), আবদুল্লাহ তুষার (২২) এবং আশরাফুল ইসলাম তামিম (২০)। থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতি ও শুক্রবার নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে কয়েকটি স্থানে মিছিল বের করেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। হাটহাজারী থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। |