বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১৩:০৭:২২ পিএম
শিরোনাম পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের       টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত        বাউফলের কনকদিয়ায় শিশুদের মাদক সেবনের ভিডিও ভাইরাল,প্রতিরোধে পুলিশের কাউন্সিলিং       জয়ের উল্লাসেই নিভে গেল এক তরুণের প্রাণ: নেত্রকোণায় আনন্দ মিছিলের মর্মান্তিক পরিণতি       নোয়াখালীর উন্নয়নে এক টেবিলে প্রশাসন, শিক্ষাবিদ ও রাজনীতিকরা       স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ       হালুয়াঘাটে ছেলের দায়ের কোপে পিতার মৃত্যু      
উন্নয়ন, সংস্কৃতি ও কর্মসংস্থানে নতুন পরিকল্পনার কথা জানালেন ড. জিয়াউদ্দিন হায়দার
ঝালকাঠির ঐতিহ্য ফেরাতে সমন্বিত উদ্যোগের আহ্বান
স্টাফ রিপোর্টার | দৈনিক গণকণ্ঠ
Published : Thursday, 7 May, 2026
উন্নয়ন, সংস্কৃতি ও কর্মসংস্থানে নতুন পরিকল্পনার কথা জানালেন ড. জিয়াউদ্দিন হায়দার
ঝালকাঠির হারিয়ে যেতে বসা ঐতিহ্য, কৃষিপণ্য ও লোকজ সংস্কৃতিকে আধুনিক পরিকল্পনার মাধ্যমে পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
বুধবার রাতে রাজধানীর গুলশানে তাঁর কার্যালয়ে ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতি, ঢাকার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ঝালকাঠির ঐতিহ্য ও সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করতে চান তিনি।
তিনি বলেন, “ঝালকাঠির প্রতি আমার নাড়ির টান রয়েছে। সেই অনুভূতি থেকেই দেশের মানুষের জন্য কাজ করতে বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে দেশে ফিরেছি। জন্মভূমির মানুষের উন্নয়নে বাস্তবভিত্তিক উদ্যোগ নিতে চাই।”
আলোচনায় তিনি ঝালকাঠির ঐতিহ্যবাহী শীতলপাটি, গামছা, রূপান্তর গহনা, পেয়ারা, আমড়া ও সুপারিসহ বিভিন্ন কৃষি ও কুটিরশিল্প পণ্যের প্রসঙ্গ তুলে ধরেন। তাঁর মতে, যথাযথ সংরক্ষণ, আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাত ব্যবস্থার অভাবে অনেক সম্ভাবনাময় পণ্য বিলুপ্তির পথে চলে যাচ্ছে।
তিনি আরও বলেন, “বিসকি, মলিদা, তাল গড়গইড়্যার মতো ঐতিহ্যবাহী খাবার এখন প্রায় হারিয়ে যাচ্ছে। এসব পণ্যকে আধুনিক উপায়ে সংরক্ষণ ও ব্র্যান্ডিং করা গেলে স্থানীয় অর্থনীতি যেমন শক্তিশালী হবে, তেমনি নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।”
ঝালকাঠির সম্ভাব্য ইকোপার্ক উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে ড. হায়দার জানান, জেলার প্রতিটি উপজেলার সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরতে পৃথক কর্ণার নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেখানে স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি, কৃষিপণ্য ও লোকজ উপকরণ প্রদর্শনের মাধ্যমে দর্শনার্থীদের কাছে পুরো জেলার পরিচিতি তুলে ধরা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি ও শামীম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ সাদি, অর্থ সম্পাদক শাহাবুদ্দিন মাহতাব, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল জাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক গণকণ্ঠের চিফ ক্রাইম রিপোর্টার মোঃ মুর্তজা আমিন ডিলন, নির্বাহী সদস্য মো. মিজানুর রহমান এবং হুমায়ন কবির।
স্বাস্থ্য খাতে দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা ও নীতিনির্ধারণী কাজের স্বীকৃতিস্বরূপ সাবেক বিশ্বব্যাংক কর্মকর্তা ড. জিয়াউদ্দিন হায়দার বর্তমানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জাতীয় পর্যায়ের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনাতেও তিনি সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com