| শিরোনাম |
|
র্যাব-১২’র অভিযান, সলঙ্গায় হেরোইনসহ নারী মাদক সরবরাহকারী গ্রেফতার
রফিকুল ইসলাম
স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ
|
সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাব-১২’র অভিযানে ১ কেজি হেরোইনসহ এক নারী মাদক সরবরাহকারীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১০ মে) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২’র কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ এ তথ্য জানান।বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (০৯ মে) বিকেলে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হরিণচড়া বাজার এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী মহাসড়কের পাশে অবস্থিত নিউ ফুড ভিলেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ১ কেজি হেরোইন উদ্ধার করা হয় এবং এক নারী মাদক সরবরাহকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ওই নারীর বয়স ৫২ বছর। তদন্তের স্বার্থে তার নাম ও ঠিকানা গোপন রাখা হয়েছে বলে জানিয়েছে র্যাব।j এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। |