মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ১১:০৬:০৯ এএম
শিরোনাম পটুয়াখালীতে র‍্যাবের অভিযানে জাল টাকা ও ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১       মুহূর্তের গোলে সৌদির বিপক্ষে হার এড়ালো উরুগুয়ে       ভোলার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত       পটুয়াখালীর কলাপাড়ায় ফাঁদে ফেলে অপহরণ, পরে মুক্তিপণ দাবি গ্রেফতার ৩       ধর্মপাশায় ওসি সহিদ উল্ল্যার সততা ও মাদকবিরোধী ভূমিকা প্রশংসিত       নতুন কুঁড়ি স্পোর্টস বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সংবর্ধনা দিল বগুড়া জেলা পরিষদ        সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই!       
নদীতে গোসলে নেমে নিখোঁজ প্রতিবন্ধী কিশোরীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 12 May, 2026
নদীতে গোসলে নেমে নিখোঁজ প্রতিবন্ধী কিশোরীর মরদেহ উদ্ধার
নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া প্রতিবন্ধী কিশোরী সীমা খানমের (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা চর ইচাখালি এলাকা থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
নিহত সীমা উপজেলার ইতনা গ্রামের কালা চাঁদ শেখের মেয়ে। তিনি বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন বলে পরিবার জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমা ঘাঘা গ্রামের নতুনপাড়ায় তার নানী নুরজাহান বেগমের বাড়িতে থাকতেন। গত রোববার বিকেলে নানীর সঙ্গে মধুমতী নদীতে গোসল করতে যান তিনি। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে পানিতে তলিয়ে নিখোঁজ হন সীমা।
পরিবারের সদস্য ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে সহায়তার জন্য ডাকে। সোমবার দিনব্যাপী অভিযান চালিয়েও সীমার সন্ধান মেলেনি।
লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগউজ্জামান জানান, খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করলেও নিখোঁজ কিশোরীর সন্ধান পাওয়া যায়নি। পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা নদীর চরে মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেন।
বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com