মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ১১:০৬:০৩ এএম
শিরোনাম তাড়াশে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুকুর হত্যা: অভিযুক্ত জুলু খন্দকারের বিচারের দাবি       শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত        প্রসঙ্গ সীমান্তে পুশ ইন, সীমান্তে পুশ ইন       নড়াইলে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার        পটুয়াখালীতে র‍্যাবের অভিযানে জাল টাকা ও ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১       মুহূর্তের গোলে সৌদির বিপক্ষে হার এড়ালো উরুগুয়ে       ভোলার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত      
ধোবাউড়ায় নেতাই নদীতে ভ্রাম্যমাণ আদালত অবৈধ ড্রেজার উচ্ছেদে অভিযান
মাহিম আল খোকন, ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি :
Published : Tuesday, 12 May, 2026
ধোবাউড়ায় নেতাই নদীতে ভ্রাম্যমাণ আদালত
অবৈধ ড্রেজার উচ্ছেদে অভিযান
ময়মনসিংহের ধোবাউড়ায় নেতাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় নদীতে পরিচালিত অবৈধ ড্রেজার উচ্ছেদে বিশেষ অভিযান চালানো হয়।

মঙ্গলবার উপজেলার ঘোষগাঁও ইউনিয়ন এলাকার নেতাই নদীতে এ অভিযান পরিচালনা করেন ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোসারফ হোসেন। প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে নদীর একটি অংশ প্রশাসনের নজরদারির বাইরে থাকায় সেখানে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল।

অভিযান চলাকালে নদীতে থাকা অবৈধ ড্রেজার সরিয়ে দেওয়া হয় এবং বালু উত্তোলনের কার্যক্রম বন্ধ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট অনেকেই পালিয়ে যায় বলে জানা গেছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com