বুধবার ১০ জুন ২০২৬ ১৯:০৬:২২ পিএম
শিরোনাম জ্যেষ্ঠতা লঙ্ঘন করে মাউশির পরিচালক নিয়োগে শিক্ষা ক্যাডারে ক্ষোভ       ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ       গুরু আনতে গিয়ে ধ র্ষ ণের শিকার শিশু, বৃদ্ধের বিরুদ্ধে মামলা       তদন্তের গ্যাঁড়াকলে নাসির-তামিমার নিষ্কৃতি: দৃষ্টান্তমূলক ৭ বছরের সাজা না হওয়ায় কাঠগড়ায় ন্যায়বিচার       কৃষি ব্যাংকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       সিংড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধা মাকে গলা টিপে হত্যা        বগুড়ার এসপি কর্তৃক গাবতলী থানার ওসিসহ ৩ কর্মকর্তাকে সম্মাননা প্রদান       
বগুড়ায় প্রশিকা’র আয়োজনে মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি কর্মসুচি অনুষ্ঠিত
মুহাম্মাদ আবু মুসা
Published : Thursday, 14 May, 2026
বগুড়ায় প্রশিকা’র আয়োজনে মাদকাসক্তি
প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি কর্মসুচি অনুষ্ঠিত
বৃহস্পতিবার (১৪মে/২৬) বগুড়া শহরের দক্ষিন ফুলবাড়িতে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে’র আয়োজনে মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। প্রশিকা’র বিভাগীয় ব্যবস্থাপক (বগুড়া জোন) নুর হোদা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রশিকা’র গনসংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আহাদ উল্লাহ, মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি কর্মসুচির বিভাগের বিভাগীয় প্রধান প্রদীপ বিশ^াস। স্থানীয় রাজু মিয়া, মুনিরা বেগম, রুমা খাতুন, লতা বেগম, কল্পনা বেগম, জোসনা আক্তারসহ পুরুষের পাশাপাশি বহু নারী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলীসহ প্রশিকা’র অন্যান্য কর্মকর্তা মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতাসহ সমাজে আরো নানা অপরাধ বিষয় তুলে ধরে তা আরো সচেতন হওয়ার জন্য বক্তব্য রাখেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com