বুধবার ১৫ জুলাই ২০২৬ ১৬:০৭:২৪ পিএম
শিরোনাম বকশীগঞ্জে মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড       পবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে দুমকি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সৌজন্য সাক্ষাৎ        মহিলা কলেজ কেন্দ্রের জলাবদ্ধতা: অবহেলার অভিযোগ তদন্তে শিক্ষা বোর্ড       শহীদ জুলাই দিবস আজ: আবু সাঈদের বাড়িতে কাটেনি শোক, দ্রুত বিচার কার্যকরের দাবি পরিবারের        পটুয়াখালীর বাউফলে ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক গ্রেফতার        কুড়িগ্রামে রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত এক, আটক দশ       দেড় যুগেও উন্নয়নের ছোঁয়া লাগেনি রূপসার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়কে, চরম ভোগান্তিতে এলাকাবাসী       
সুনামগঞ্জে এডিপি ফুটবল একাডেমির শুভ উদ্বোধন
জিয়াউর রহমান, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
Published : Saturday, 16 May, 2026
সুনামগঞ্জে এডিপি ফুটবল একাডেমির শুভ উদ্বোধন
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নে এডিপি ফুটবল একাডেমির শুভ উদ্বোধন  হয়েছে। ১৫ মে (শুক্রবার) বিকেল সাড়ে তিনটায় সুনামগঞ্জ সদর উপজেলার  কুতুবপুর- বৈঠাখালি ( হাউজিং এস্টেট )  এলাকায় এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলী। 
অনুষ্টানে  বৈঠাখালী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালিক এর সভাপতিত্বে এবং সার্জেন্ট ( অবসরপ্রাপ্ত )সালেক মিয়া, সার্জেন্ট  ( অবসরপ্রাপ্ত )  মো. ইকবাল হোসেন এবং পরিচালনা কমিটির টিম ম্যানেজার মো. সাদিকুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, লবজান চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ আব্দুস সাত্তার, জগাইরগাও গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক, অবসরপ্রাপ্ত শিক্ষক হাবিবুর রহমান চৌধুরী,  শহিদুল ইসলাম মাস্টার, নুর মিয়া, জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি  জুনেল আহমেদ রাজরান,   বাসস প্রতিনিধি আমিনুল হক,  অবসরপ্রাপ্ত সার্জেন্ট শফিকুল ইসলাম জনি,  অবসরপ্রাপ্ত সার্জেন্ট জিয়াউর রহমান, কুতুবপুর গ্রামের সিতারা মিয়া চৌধুরী,  লালপুর গ্রামের শহিদ মিয়া,  জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম,  সদস্য আতাহার চৌধুরী,  পরিচালনা কমিটির সদস্য মাসুম আহমেদ বাবলু, ফোয়াদ মিয়া,
ইয়াহিয়া হাসান, তুহিন আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, এডিপি ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি  যুক্তরাজ্য প্রবাসী দেলোয়ার হোসেন,  সাধারণ সম্পাদক   মোহাম্মদ  আলিম,  সাংগঠনিক সম্পাদক সামিউল হক পাবেল তিন জন তরুণ সমাজকে সংঘবদ্ধ করে রাখতে ও মাদক মুক্ত সমাজ গড়তে তাদের এই প্রচেষ্টা। তিনজনই যুক্তরাজ্যে বসবাস করছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com