বুধবার ১০ জুন ২০২৬ ১৮:০৬:৩৪ পিএম
শিরোনাম ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ       গুরু আনতে গিয়ে ধ র্ষ ণের শিকার শিশু, বৃদ্ধের বিরুদ্ধে মামলা       তদন্তের গ্যাঁড়াকলে নাসির-তামিমার নিষ্কৃতি: দৃষ্টান্তমূলক ৭ বছরের সাজা না হওয়ায় কাঠগড়ায় ন্যায়বিচার       কৃষি ব্যাংকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       সিংড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধা মাকে গলা টিপে হত্যা        বগুড়ার এসপি কর্তৃক গাবতলী থানার ওসিসহ ৩ কর্মকর্তাকে সম্মাননা প্রদান        ওমান উপকূলে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড, দুই নাবিক নিখোঁজ      
আমরা জুলাই যোদ্ধা” মাগুরা জেলার আহ্বায়ক সাইমুম সিরাজ, সদস্য সচিব আশরাফুল
মহম্মদপুর মাগুরা (প্রতিনিধি)
Published : Saturday, 16 May, 2026
আমরা জুলাই যোদ্ধা” মাগুরা জেলার আহ্বায়ক সাইমুম সিরাজ, সদস্য সচিব আশরাফুল
“আমরা জুলাই যোদ্ধা” মাগুরা জেলা শাখার ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন ইঞ্জিনিয়ার কাজী সাইমুম সিরাজ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আশরাফুল ইসলাম।
 বৃহস্পতিবার রাতে “আমরা জুলাই যোদ্ধা” কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আমিনুল ইসলাম ইমন এবং সাধারণ সম্পাদক মোঃ আল-মিরাজ এর স্বাক্ষরে এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত এ কমিটিতে জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখা মাগুরা জেলার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্মানিত উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
 উপদেষ্টাদের মধ্যে রয়েছেন সংস্কৃতি মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী, মাগুরা- আসনের সংসদ সদস্য  আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন খান, আলী আহম্মেদ, কেন্দ্রীয় যুবদল নেতা মোঃ আলমগীর হাসান সোহান এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম নয়ন।

কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তারা হলেন, মোঃ তুহিন বিশ্বাস, কামরুজ্জামান জুয়েল, জাহিদ হাসান টুটুল, হাবিবুর রহমান হাবিব, এলেম মুন্সি, এনামুল ইসলাম, তুহিন আল মামুন, মোঃ রতন মন্ডল, ইব্রাহিম সরদার, কারিম মিয়া ও ফরিদ খান। এছাড়া দপ্তরের দায়িত্ব পালন করবেন মোঃ সুমন বিশ্বাস।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, জুলাই যোদ্ধাদের অধিকার, নিরাপত্তা ও পুনর্বাসন নিশ্চিত করার পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সংগঠনটি কার্যকর ভূমিকা পালন করবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com