মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ১১:০৬:১৮ এএম
শিরোনাম প্রসঙ্গ সীমান্তে পুশ ইন, সীমান্তে পুশ ইন       নড়াইলে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার        পটুয়াখালীতে র‍্যাবের অভিযানে জাল টাকা ও ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১       মুহূর্তের গোলে সৌদির বিপক্ষে হার এড়ালো উরুগুয়ে       ভোলার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত       পটুয়াখালীর কলাপাড়ায় ফাঁদে ফেলে অপহরণ, পরে মুক্তিপণ দাবি গ্রেফতার ৩       ধর্মপাশায় ওসি সহিদ উল্ল্যার সততা ও মাদকবিরোধী ভূমিকা প্রশংসিত      
ভোলায় ২০ কেজি গাঁজাসহ যুবক আটক
ভোলা জেলা প্রতিনিধি:
Published : Sunday, 17 May, 2026
ভোলায় ২০ কেজি গাঁজাসহ যুবক আটক
ভোলার সদর থানাধীন পূর্ব ইলিশার গাজীপুর চর সংলগ্ন মেঘনা নদীতে শুক্রবার (১৫ মে) দুপুর ১টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড এর একটি বিশেষ অভিযানে প্রায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড বেইস ভোলা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহজনক একটি স্পিডবোটে তল্লাশি চালিয়ে কুমিল্লা থেকে ভোলা সদরে পাচারকালে প্রায় ৮ লাখ টাকা মূল্যের গাঁজা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি হলেন মোঃ শরিফুল ইসলাম (২০)। তিনি চৌদ্দগ্রাম উপজেলা এর রাজেন্দ্রপুর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মোঃ ফরিদ মিয়ার ছেলে।
জব্দকৃত গাঁজা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে কোস্ট গার্ডের স্টাফ অফিসার লেঃ রিয়াজ আহমেদ জানান, মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com