মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ১২:০৬:৪৪ পিএম
শিরোনাম লটকনের দেশ নরসিংদীতে এবার বাম্পার ফলন, লটকন চাষীদের মুখে সোনালী হাসি       তাড়াশে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুকুর হত্যা: অভিযুক্ত জুলু খন্দকারের বিচারের দাবি       শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত        প্রসঙ্গ সীমান্তে পুশ ইন, সীমান্তে পুশ ইন       নড়াইলে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার        পটুয়াখালীতে র‍্যাবের অভিযানে জাল টাকা ও ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১       মুহূর্তের গোলে সৌদির বিপক্ষে হার এড়ালো উরুগুয়ে      
বরিশাল জেলায় সাব রেজিস্ট্রার সংকটে সেবা ব্যাহত, রাজস্ব হারাচ্ছে সরকার
মোঃ জাকারিয়া বরিশাল ,
Published : Sunday, 17 May, 2026
বরিশাল জেলায় সাব রেজিস্ট্রার সংকটে সেবা ব্যাহত, রাজস্ব হারাচ্ছে সরকার
জেলা পর্যায় সরকারের রাজস্ব আয়ের  যতগুলো দপ্তর রয়েছে তার মধ্যে অন্যতম হলো সাব রেজিস্ট্রার অফিস। বরিশাল জেলায় সদর সহ মোট দশটি উপজেলা রয়েছে। প্রত্যেক উপজেলায় একটি করে সাব রেজিস্ট্রার অফিসও রয়েছে। কাজীরহাট থানায় একটি সাব অফিস রয়েছে। 

সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেক উপজেলায় এক জন করে সাব রেজিস্ট্রার অফিসার থাকার কথা থাকলেও বরিশাল জেলায় আছে মাত্র ৬ জন।তার মধ্যে একজন আছেন দুই মাসের ট্রেনিংয়ে আরেক জন শারীরিক ভাবে ভীষণ অসুস্থ ক্যান্সারে আক্রান্ত চিকিৎসাধীন। 

বাকী মাত্র চার জন সাব রেজিস্ট্রার অফিসার দিয়ে পুরো জেলার কাজ করতে হচ্ছে। এর মধ্যে সদর উপজেলা রেজিস্ট্রার সদরের বাহিরে অন্য কোন উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করতে পারছে না। মাএ তিন জন রেজিস্ট্রার দিয়ে পুরো নয় উপজেলা এবং একটি সাব অফিসের কাজ চালানোর চেষ্টা চলছে। তীব্র এই রেজিস্ট্রার সংকটের কারনে দলিল করতে আসা মানুষের ভোগান্তি পৌঁছেছে চরমে। 

চরম এই সংকটে প্রতিদিনের রেজিস্ট্রি অফিসের গুরুত্বপূর্ণ কাজ বিলম্বিত হচ্ছে। এতে করে যেমন সেবা প্রত্যাশীদের হয়রানি ও ভোগান্তিতে পড়তে হচ্ছে তেমনি বিপাকে পড়েছে রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী ও দলিল লেখকরা।একইসাথে রাজস্ব
 হারাচ্ছে সরকার।দীর্ঘদিন ধরে এমন সংকট চললেও তা নিরসনে উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

দলিল রেজিষ্ট্রি করতে আসা একাধিক সেবা গ্রহীতার সাথে সরাসরি কথা বলে যানা যায় সপ্তাহের পর সপ্তাহ ঘুড়েও দলিল রেজিষ্ট্রি করতে পারছেন না তাড়া।এতে করে স্থাবীরতা দেখা দিয়েছে জেলার সাব রেজিস্ট্রি অফিস গুলোতে। 

এ বিষয় বরিশাল জেলা রেজিস্ট্রার এর কাছে জানতে চাইলে রেজিস্ট্রার মোহছেন মিয়া গণকন্ঠকে বলেন, সাব রেজিস্ট্রার সংকট অনেক দিন যাবৎ। আমি একাধিক বার এ বিষয় আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি কিন্তু এখনো চলমান এই জনবল সংকট থেকে কেটে উঠতে পারিনি।আশা করি অতি দ্রুত এ বিষয় কর্তৃপক্ষ ব্যবস্থা নিবে। এছাড়া তিনি আরও বলেন, সাব রেজিস্ট্রার সংকট শুধু বরিশালেই সীমাবদ্ধ নয় বিভাগের প্রায় সব জেলা গুলোতেই একই অবস্থা। 

সংশ্লিষ্ট সচেতন নাগরিক মহল মনে করছেন    এভাবে চলতে থাকলে দলিল রেজিষ্ট্রি কার্যক্রম মুখ থুবড়ে পড়বে। জনগণ কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হবে। সরকার রাজস্ব হারাবে। দালালদের দৌরত্ব বেড়ে যাবে। সেবা নিতে আসা নাগরিকরা হয়রানির শিকার হবে। কাজেই দ্রুত  সময়ের মধ্যে জেলার সব উপজেলায় সাব রেজিস্ট্রার অফিসার নিয়োগ এখন সরকারের বাধ্যতামূলক হয়ে দাড়িয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com