মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ১১:০৬:১১ এএম
শিরোনাম প্রসঙ্গ সীমান্তে পুশ ইন, সীমান্তে পুশ ইন       নড়াইলে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার        পটুয়াখালীতে র‍্যাবের অভিযানে জাল টাকা ও ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১       মুহূর্তের গোলে সৌদির বিপক্ষে হার এড়ালো উরুগুয়ে       ভোলার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত       পটুয়াখালীর কলাপাড়ায় ফাঁদে ফেলে অপহরণ, পরে মুক্তিপণ দাবি গ্রেফতার ৩       ধর্মপাশায় ওসি সহিদ উল্ল্যার সততা ও মাদকবিরোধী ভূমিকা প্রশংসিত      
কুষ্টিয়া থেকে নিখোজের ১৩ দিন পর ভারত থেকে ফিরল মানসিক প্রতিবন্ধী যুবক বকুল
জিয়ারুল ইসলাম, কুষ্টিয়া:
Published : Sunday, 17 May, 2026
কুষ্টিয়া থেকে নিখোজের ১৩ দিন পর ভারত থেকে ফিরল মানসিক প্রতিবন্ধী যুবক বকুল
নিখোঁজের দীর্ঘ ১৩ দিন পর ভারত থেকে নিজ দেশে ফিরেছে মানসিক প্রতিবন্ধী যুবক বকুল মন্ডল (৩৫)।

শনিবার (১৬ মে) রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। বকুল ওই গ্রামের লুৎফর রহমান মন্ডলের ছেলে।

আজ রবিবার (১৭ মে) বেলা ১১টায় বিজিবি আনুষ্ঠানিকভাবে বকুলকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। ছেলেকে অক্ষত অবস্থায় ফিরে পেয়ে বিজিবি ও বিএসএফের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছে বকুলের পরিবার।

গত ৩ মে বাড়ি থেকে নিখোঁজ হন মানসিক ভারসাম্যহীন বকুল। ভুলবশত সীমান্ত অতিক্রম করে তিনি ভারতের কলকাতায় চলে যান।

কলকাতায় বকুল অসুস্থ অবস্থায় পড়ে থাকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন। পরে তিনি বাংলাদেশে ফেরার চেষ্টা করলে বিএসএফ তাকে আটক করে নিজ ক্যাম্পে নিয়ে যায় এবং বিজিবিকে জানায়।

১৬ মে শনিবার রাত ১০টায় চড়ুইকুড়ি সীমান্ত পিলার ১৫৭/২(এস)-এর কাছে বিজিবি চিলমারি ক্যাম্প ও বিএসএফ চরভদ্র ক্যাম্পের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিকতা শেষে বিএসএফ বকুলকে বিজিবির কাছে হস্তান্তর করে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com