বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১৪:০৭:২৯ পিএম
শিরোনাম পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের       টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত        বাউফলের কনকদিয়ায় শিশুদের মাদক সেবনের ভিডিও ভাইরাল,প্রতিরোধে পুলিশের কাউন্সিলিং       জয়ের উল্লাসেই নিভে গেল এক তরুণের প্রাণ: নেত্রকোণায় আনন্দ মিছিলের মর্মান্তিক পরিণতি       নোয়াখালীর উন্নয়নে এক টেবিলে প্রশাসন, শিক্ষাবিদ ও রাজনীতিকরা       স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ       হালুয়াঘাটে ছেলের দায়ের কোপে পিতার মৃত্যু      
দেশ গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 30 May, 2026
দেশ গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশ গঠনে নিজ নিজ অবস্থানে থেকে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

আজ শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, যেহেতু আজকের এই অনুষ্ঠান রাস্তার মধ্যে আয়োজন করা হয়েছে, মানুষের কষ্ট হচ্ছে। সেজন্য আমরা প্রোগ্রামটি একটু সংক্ষিপ্ত করেছি। 

তিনি বলেন, আমরা অঙ্গীকার করি সমাজের সবাইকে বিভিন্নভাবে একে অপরের সাহায্য সহযোগিতা করবো। একজন নাগরিক হিসেবে যদি সবাই সবার নিজ নিজ অবস্থান থেকে একে অপরের প্রতি সহযোগিতা করি, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। 

প্রধানমন্ত্রী বলেন, আসুন আমরা আজকে সেই কাজটি করি। আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে চেষ্টা করি যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ গঠনে কাজ করছে তাদেরকে সহযোগিতা করব। তাদের সাহায্য করবো একজন নাগরিক হিসেবে। 

দলীয় কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খুব দ্রুতই বসার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ইনশাআল্লাহ সাংগঠনিক নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা আপনারা যারা আছেন, সাংগঠনিক বিষয়ে আমরা দ্রুতই আরেকদিন বসব। সেদিন আমরা বসে আলোচনা করে সংগঠনকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, সেগুলো পরিকল্পনা করব।

এর আগে বেলা সাড়ে ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউস্থ রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন তারেক রহমান। এই কর্মসূচির মাধ্যমে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজের উদ্বোধন করা হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com