শনিবার ১৮ জুলাই ২০২৬ ২০:০৭:৪৫ পিএম
শিরোনাম টাকা লেনদেনের জেরে ছোট ভাইয়ের বদলে বড় ভাইকে কুপিয়ে জখম, সন্ত্রাসীদের শাস্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ       জুলাই শহীদ দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত        কুড়িগ্রামে একটি কলেজের অবৈধ ভাবে উপাধ্যক্ষের দায়িত্ব সমালোচিত প্রশাসন       নরসিংদীতে এইচএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে দুই বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু        গাবতলীর দুর্গাহাটায় বৃক্ষরোপণকালে লালু ও জাকির        রাজধানীর ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর       মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল      
ক্ষমতার দাপটে জমি দখলের চেষ্টা? হাতীবান্ধায় ইউপি মেম্বারের বিরুদ্ধে অভিযোগ
নুর আমিন লালমনিরহাট - হাতিবান্ধা
Published : Monday, 1 June, 2026
ক্ষমতার দাপটে জমি দখলের চেষ্টা? হাতীবান্ধায় ইউপি মেম্বারের বিরুদ্ধে অভিযোগ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সিংগীমারি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার নুর ইসলাম রন্টু’র বিরুদ্ধে ক্ষমতার দাপট দেখিয়ে এক দিনমজুর পরিবারের জমি জোরপূর্বক দখল, ফসল নষ্ট সহ হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, জমি দখলের ঘটনাটি ধামাচাপা দিতে ভুক্তভোগী দিনমজুর পরিবারটিকে মিথ্যা 'জামায়াত' তকমা দিয়ে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে বলে জানান ভুক্তভোগী হাসিব ও তার বাবা আব্দুল জলিল।

আজ ১ জুন সোমবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন, উপজেলার দক্ষিণ গড্ডিমারী (৪নং ওয়ার্ড) এলাকার বাসিন্দা ভুক্তভোগী হাসানুজ্জামান হাসিব ও বাবা আব্দুল জলিল। এ ঘটনায় তিনি ইতিমধ্যে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী হাসিব জানান, ২০০২ সালে তাঁর বাবা বর্তমান ইউপি সদস্য নুর ইসলাম রন্টু’র বাবা আকবর আলীর কাছ থেকে ২৭ শতক জমি বৈধভাবে ক্রয় করেন। ক্রয়ের পর থেকে দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে তাঁরা ওই জমি ভোগদখল করে আসছেন। কিন্তু বর্তমান ইউপি মেম্বার নুর ইসলাম রন্টু ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন প্রশাসনিক ভয়ভীতি প্রদর্শন করে ওই জমির দলিল (কবলা) জোরপূর্বক ফেরত চাচ্ছেন। এতে হাসিব ও তাঁর বাবা অসম্মতি জানালে মেম্বার ও তাঁর সহযোগীরা তাঁদের ওপর ক্ষিপ্ত হন।

অভিযোগে সূত্রে জানা যায়, মেম্বার নুর ইসলাম রন্টু’র নেতৃত্বে একই এলাকার জিয়াউর রহমান, মুন্না এবং মর্জিনা বেগম সংঘবদ্ধভাবে ওই জমি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বাধা সৃষ্টি করে আসছেন।  হাসিব তাঁর জমিতে সবজি চাষের প্রস্তুতির জন্য বেড়া নির্মাণ করতে গেলে অভিযুক্তরা তা ভেঙে ফেলে এবং ফসল নষ্ট করে ক্ষতিসাধন করে এবং  হাসিব এবং তাঁর বাবা-মা, ভাই-বোনের ওপর অতর্কিত হামলা ও মারধর শুরু করেন। পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাঁদের উদ্ধার করেন।

ভুক্তভোগী হাসিব বলেন, আমার পরিবার কোনো ধরনের রাজনীতির সাথে জড়িত নয়। আমরা দিন এনে দিন খাই। জমি লিখে না দেওয়ায় আমাদের মারধর করে আবার উল্টো মিথ্যা জামায়াত নেতা' বলে আখ্যায়িত করে এলাকাছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য নুর ইসলাম রন্টু জমি দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, তারা ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে মারামারি করছিল। আমি গিয়ে তাদের শান্ত করার চেষ্টা করি। এখন শুনলাম আমার নামেও নাকি অভিযোগ করা হয়েছে। 

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com