বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১৩:০৭:৩১ পিএম
শিরোনাম পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের       টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত        বাউফলের কনকদিয়ায় শিশুদের মাদক সেবনের ভিডিও ভাইরাল,প্রতিরোধে পুলিশের কাউন্সিলিং       জয়ের উল্লাসেই নিভে গেল এক তরুণের প্রাণ: নেত্রকোণায় আনন্দ মিছিলের মর্মান্তিক পরিণতি       নোয়াখালীর উন্নয়নে এক টেবিলে প্রশাসন, শিক্ষাবিদ ও রাজনীতিকরা       স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ       হালুয়াঘাটে ছেলের দায়ের কোপে পিতার মৃত্যু      
অনুপ্রবেশ ঠেকাতে সুনামগঞ্জ সীমান্তে বিজিবি সর্বোচ্ছ সর্তকতা
জিয়াউর রহমানঃসুনামগঞ্জ জেলা প্রতিনিধি
Published : Monday, 8 June, 2026
অনুপ্রবেশ ঠেকাতে সুনামগঞ্জ  সীমান্তে বিজিবি সর্বোচ্ছ সর্তকতা
সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি), ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ বা জোরপূর্বক 'পুশ ইন' (অনুপ্রবেশ) ঠেকাতে সুনামগঞ্জ এর বিশ্বম্ভরপুর সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। সীমান্ত সুরক্ষায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি এলাকার স্থানীয় লোকদের সচেতন  করতে সীমান্তবর্তী এলাকাগুলোতে মাইকিং করা হচ্ছে।

রোববার (৭ জুন) মধ্যরাত থেকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবির এই বাড়তি তৎপরতা দেখা গেছে।

বিজিবি সূত্র জানায়, ভারতের সঙ্গে সুনামগঞ্জ জেলার ১২০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে ৯০ কিলোমিটার সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের এবং বাকি ৩০ কিলোমিটার সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন। ২৮ বিজিবির নিয়ন্ত্রিত এলাকার মধ্যে ৬টি পয়েন্টে কোনো কাঁটাতারের বেড়া নেই। ফলে এসব অরক্ষিত স্থান দিয়ে অনুপ্রবেশের ঝুঁকি বেশি থাকায় সেখানে অতিরিক্ত সদস্য মোতায়েনসহ শষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, অবৈধ অনুপ্রবেশ বা জোরপূর্বক পুশ ইন প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা যাতে সজাগ থাকেন, সেজন্য সচেতনতামূলক প্রচারণা ও মাইকিং করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গভীর রাত থেকে বিজিবির টহল বাড়ার পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে তাদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে। এতে সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা বিরাজ করছে।

বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ প্রবেশ রুখতে বিজিবির এই কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com