শনিবার ১৮ জুলাই ২০২৬ ২০:০৭:১৮ পিএম
শিরোনাম টাকা লেনদেনের জেরে ছোট ভাইয়ের বদলে বড় ভাইকে কুপিয়ে জখম, সন্ত্রাসীদের শাস্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ       জুলাই শহীদ দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত        কুড়িগ্রামে একটি কলেজের অবৈধ ভাবে উপাধ্যক্ষের দায়িত্ব সমালোচিত প্রশাসন       নরসিংদীতে এইচএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে দুই বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু        গাবতলীর দুর্গাহাটায় বৃক্ষরোপণকালে লালু ও জাকির        রাজধানীর ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর       মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল      
জিয়ার শাহাদত বার্ষিকীতে বগুড়ায় আইনজীবী ফোরমের দোয়া ও খাদ্য বিতরণ
মুহাম্মাদ আবু মুসা
Published : Monday, 8 June, 2026
জিয়ার শাহাদত বার্ষিকীতে বগুড়ায় আইনজীবী ফোরমের দোয়া ও খাদ্য বিতরণ

জিয়ার শাহাদত বার্ষিকীতে বগুড়ায় আইনজীবী ফোরমের দোয়া ও খাদ্য বিতরণ

বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সোমবার বগুড়ায় কোট চত্বরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাছেদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, বগুড়া বারের সভাপতি অ্যাডভোকেট শেখ রেজা মিন্টু, সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক, অ্যাডভোকেট মোজাম্মেল হক, অ্যাডভোকেট আতাউর রহমান মুক্তা, অ্যাডভোকেট শাহাজাদী লায়লা, অ্যাডভোকেট নাজমুল হুদা পবনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

খাদ্য বিতরণ ছাড়াও আয়োজিত দোয়া মাহফিলে বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধান অতিথি, বিশেষ অতিথি ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com