বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১৪:০৭:১২ পিএম
শিরোনাম পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের       টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত        বাউফলের কনকদিয়ায় শিশুদের মাদক সেবনের ভিডিও ভাইরাল,প্রতিরোধে পুলিশের কাউন্সিলিং       জয়ের উল্লাসেই নিভে গেল এক তরুণের প্রাণ: নেত্রকোণায় আনন্দ মিছিলের মর্মান্তিক পরিণতি       নোয়াখালীর উন্নয়নে এক টেবিলে প্রশাসন, শিক্ষাবিদ ও রাজনীতিকরা       স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ       হালুয়াঘাটে ছেলের দায়ের কোপে পিতার মৃত্যু      
চট্টগ্রাম নগর যুবদলের আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 8 June, 2026
চট্টগ্রাম নগর যুবদলের আনন্দ মিছিল

চট্টগ্রাম নগর যুবদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা। আজ সোমবার বিকেলে শহরের আগ্রাবাদ নগর যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। আনন্দ মিছিলটি আগ্রাবাদ সিএন্ডএফ টাওয়ার থেকে শুরু হয়ে প্রধান  সড়ক প্রদক্ষিণ শেষে আগ্রাবাদ বাদামতল মোড়ে আগ্রাবাদ এক্সেসেস রোড হয়ে ছোটপুল গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা নতুন কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিলজুড়ে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় আমরা অত্যন্ত আনন্দিত। যুবদলের প্রতিটি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত করতে আমরা মাঠে থাকব। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুবদল আগের চেয়ে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে। মিছিল ও সমাবেশে জেলা যুবদলের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
 
সমাবেশে বক্তারা আরো বলেন, বর্তমান সময়ের রাজনৈতিক বাস্তবতায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে যুবদল দেশজুড়ে সংগঠনকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করবে। গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com