বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১৩:০৭:০২ পিএম
শিরোনাম টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত        বাউফলের কনকদিয়ায় শিশুদের মাদক সেবনের ভিডিও ভাইরাল,প্রতিরোধে পুলিশের কাউন্সিলিং       জয়ের উল্লাসেই নিভে গেল এক তরুণের প্রাণ: নেত্রকোণায় আনন্দ মিছিলের মর্মান্তিক পরিণতি       নোয়াখালীর উন্নয়নে এক টেবিলে প্রশাসন, শিক্ষাবিদ ও রাজনীতিকরা       স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ       হালুয়াঘাটে ছেলের দায়ের কোপে পিতার মৃত্যু       সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে পুরস্কৃত ধর্মপাশা থানার এসআই শরীফুল ইসলাম      
ফিফা বিশ্বকাপ
সবচেয়ে বেশি গোল করা দল ব্রাজিল, ধারে কাছে নেই আর্জেন্টিনা
ক্রীড়া ডেস্ক
Published : Tuesday, 9 June, 2026
সবচেয়ে বেশি গোল করা দল ব্রাজিল, ধারে কাছে নেই আর্জেন্টিনা
বিশ্বকাপ ফুটবলের ইতিহাস আর ব্রাজিল যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। ফুটবল মহাযজ্ঞের ইতিহাসে একমাত্র দল হিসেবে পাঁচটি সোনালী ট্রফি জয়ের রেকর্ডটা অনেক আগেই নিজেদের করে রেখেছে সাম্বার দেশ।

তবে শুধু শিরোপার সংখ্যায় নয়, প্রতিপক্ষের জালে বল জড়ানোর দিক থেকেও ফুটবল বিশ্বে সবার ওপরে অবস্থান করছে সেলেসাওরা। পাঁচবার বিশ্বজয়ের কীর্তির মতোই বিশ্বকাপে সবচেয়ে বেশি ২৩৭ গোল করে রেকর্ড দখলে রেখেছে ব্রাজিলের।
বিশ্বকাপের ইতিহাসে গোল করার এই মহাকাব্যে ব্রাজিল ছাড়িয়ে গেছে বাকি সব পরাশক্তিকে। পরিসংখ্যান বলছে, ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এ পর্যন্ত অনুষ্ঠিত হওয়া প্রতিটি আসরে অংশ নেওয়া একমাত্র দল ব্রাজিল।

আর এই দীর্ঘ পথচলায় প্রতিপক্ষের রক্ষণভাগ চূর্ণ-বিচূর্ণ করে সবচেয়ে বেশি গোলের কীর্তি গড়েছে তারা।
রানার্স-আপ হিসেবে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। ২৩২ গোল করে ব্রাজিলের পেছনেই আছে জার্মানি। 

১৫২ গোল করে তিন নম্বরে আছে আর্জেন্টিনা।

একশর বেশি গোল করেছে ফ্রান্স (১৩৬), ইতালি (১২৮), স্পেন (১০৮) ও ইংল‍্যান্ড (১০৪)। 
‘জোগো বনিতো’ বা নান্দনিক ফুটবলের দেশ ব্রাজিলের এই গোলবন্যার পেছনে জড়িয়ে আছে যুগে যুগে জন্ম নেওয়া একঝাঁক ফুটবল জাদুকরের নাম। ফুটবল সম্রাট পেলে থেকে শুরু করে গারিঞ্চা, জিকো, রোমারিও, রোনালদো নাজারিও, রোনালদিনহো এবং আধুনিক যুগের নেইমার জুনিয়র—সবার অবদানই ব্রাজিলকে এনে দিয়েছে এই অনন্য উচ্চতা। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com