বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১৩:০৭:০৬ পিএম
শিরোনাম পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের       টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত        বাউফলের কনকদিয়ায় শিশুদের মাদক সেবনের ভিডিও ভাইরাল,প্রতিরোধে পুলিশের কাউন্সিলিং       জয়ের উল্লাসেই নিভে গেল এক তরুণের প্রাণ: নেত্রকোণায় আনন্দ মিছিলের মর্মান্তিক পরিণতি       নোয়াখালীর উন্নয়নে এক টেবিলে প্রশাসন, শিক্ষাবিদ ও রাজনীতিকরা       স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ       হালুয়াঘাটে ছেলের দায়ের কোপে পিতার মৃত্যু      
পল্টন মডেল থানা পুলিশের সাফল্য: উদ্ধার হওয়া ৬১ মোবাইল ফিরল প্রকৃত মালিকের কাছে
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 10 June, 2026
পল্টন মডেল থানা পুলিশের সাফল্য: উদ্ধার হওয়া ৬১ মোবাইল ফিরল প্রকৃত মালিকের কাছে
রাজধানীতে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা। তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা ৬১টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
গত ০৯/০৬/২০২৬ খ্রিঃ পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো আনুষ্ঠানিকভাবে মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মোহাম্মদ ফারাবীর নেতৃত্বে পল্টন মডেল থানা পুলিশ এ কার্যক্রম সম্পন্ন করে। মোবাইল উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এএসআই (নিঃ) ইকবাল হোসেন।
পুলিশ জানায়, বিভিন্ন সময়ে মোবাইল ফোন হারানোর ঘটনায় ভুক্তভোগীদের সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে প্রযুক্তিগত বিশ্লেষণ ও ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৬১টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় পল্টন মডেল থানা পুলিশ।
মোবাইল ফোন ফিরে পেয়ে অনেক ভুক্তভোগী আবেগাপ্লুত হয়ে পড়েন। কারও ফোনে ছিল গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য, আবার কারও কাছে ফোনটি ছিল দীর্ঘদিনের স্মৃতির অংশ। হারানো সম্পদ ফিরে পেয়ে তারা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হারানো সম্পদ উদ্ধারে ডিএমপি সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
পল্টন মডেল থানা পুলিশের এই উদ্যোগে সাধারণ মানুষের মাঝে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com