বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১৩:০৭:৫৫ পিএম
শিরোনাম জয়ের উল্লাসেই নিভে গেল এক তরুণের প্রাণ: নেত্রকোণায় আনন্দ মিছিলের মর্মান্তিক পরিণতি       নোয়াখালীর উন্নয়নে এক টেবিলে প্রশাসন, শিক্ষাবিদ ও রাজনীতিকরা       স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ       হালুয়াঘাটে ছেলের দায়ের কোপে পিতার মৃত্যু       সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে পুরস্কৃত ধর্মপাশা থানার এসআই শরীফুল ইসলাম       রাজধানীর চার স্থানে সড়ক অবরোধ, সচিবালয়ের দিকে লংমার্চ       নড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার      
নড়াইলে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
নড়াইল প্রতিনিধি:
Published : Wednesday, 10 June, 2026

নড়াইলে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যুনড়াইল পৌরসভার ভাটিয়া এলাকায় পুকুরের পানিতে ডুবে আবু বক্কর (৫) ও ওমর ফারুক (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। তারা সম্পর্কে আপন দুই ভাই। নিহত দুই শিশু ভাটিয়া গ্রামের ভ্যানচালক মাজেদুল শেখের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ছোট ছেলে ওমর ফারুককে দুধ পান করাতে করাতে ঘুমিয়ে পড়েন তাদের মা। এ সময় দুই শিশু ঘর থেকে বের হয়ে বাড়ির বাইরে খেলতে যায়। পরে সকাল ১০টার দিকে মায়ের ঘুম ভাঙলে সন্তানদের বাড়িতে দেখতে না পেয়ে তিনি আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। বিভিন্ন স্থানে খুঁজেও তাদের সন্ধান না মেলায় স্থানীয়দের সহযোগিতায় বাড়ির পাশের একটি পুকুরে খোঁজ করা হয়।
একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে পুকুর থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com