| শিরোনাম |
|
সুপ্রিম কোর্টের দ্বারস্থ জ্যাকুলিন
বিনোদন ডেস্ক
|
![]() সুপ্রিম কোর্টের দ্বারস্থ জ্যাকুলিন অভিযোগ, প্রতারক সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে একাধিক দামি উপহার গ্রহণের ঘটনায় জ্যাকুলিনের সম্পৃক্ততা রয়েছে। মামলাটি বর্তমানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তদন্তাধীন। এর আগে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক প্রশান্ত শর্মা ৩০ মে এক নির্দেশে জ্যাকলিনের বিরুদ্ধে চার্জ গঠনের অনুমতি দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ইডি-র জমা দেওয়া তথ্য ও নথির ভিত্তিতে প্রাথমিকভাবে তাঁর বিরুদ্ধে অভিযোগের ভিত্তি রয়েছে বলে মনে হয়। আদালতের মতে, এমন কিছু প্রমাণ রয়েছে যা থেকে ধারণা করা যায় যে তিনি অপরাধলব্ধ অর্থের সুবিধা পেয়েছিলেন এবং সেই অর্থের উৎস সম্পর্কে অবগত ছিলেন। এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই জ্যাকুলিন সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। মঙ্গলবার তাঁর আইনজীবী জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান। পরে বিচারপতি পি. কে. মিশ্র এবং বিচারপতি এ. এস. চন্দুরকরের বেঞ্চ মামলাটি শুনতে সম্মত হয়। আদালত জানিয়েছে, আগামী ১১ জুন এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে। |