| শিরোনাম |
|
নিউ ইয়র্ক বাংলা ফিল্মস্ ফ্যাস্টিভ্যালে সেরা প্রামাণ্যচিত্রের মনোনয়ন পেল সন্দীপ মিস্ত্রীর ছবি “বাসন্তী”
বিনোদন প্রতিবেদক
|
![]() নিউ ইয়র্ক বাংলা ফিল্মস্ ফ্যাস্টিভ্যালে সেরা প্রামাণ্যচিত্রের মনোনয়ন পেল সন্দীপ মিস্ত্রীর ছবি “বাসন্তী” বাসন্তী গুহঠাকুরতা দেশভাগ উত্তর সময়ে শিক্ষক হিসেবে তৎকালীন পূর্ব পাকিস্তানে নারী শিক্ষা প্রসারে বিশেষ ভূমিকা রেখেছেন এবং নারী অধিকার কর্মী হিসেবে বাংলার নারী আন্দোলনেও তাঁর অবদান রয়েছে। একাত্তরে স্বামী শহীদ বুদ্ধিজীবী জ্যোতির্ময় গুহঠাকুরতাকে হারানো এবং মুক্তিযুদ্ধকালীন সংগ্রাম নিয়ে তাঁর লেখা ব্ই “একাত্তরের স্মৃতি” সর্বজনবিদিত। স্বাধীনতা পরবর্তী সময়ে নতুন রাষ্ট্র বাংলাদেশ গঠনেও তিনি নানামূখী কাজ করেছেন। “বাসন্তী” প্রামাণ্যচিত্রটি নিয়ে পরিচালক সন্দীপ কুমার মিস্ত্রী জানান, “লিরিক্যাল ঢঙে নির্মিত এ ছবিটি শুধু একটি বায়োগ্রাফি নয়, বাসন্তী গুহঠাকুরতার জীবন ধারণ করে আছে ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়। এ ছবিটির মাধ্যমে দর্শকরা দেশভাগ, পূর্ববাংলার স্বাধিকার আন্দোলন, নারী শিক্ষা আন্দোলন, একাত্তরের মুক্তি-সংগ্রাম এবং বাংলাদেশ রাষ্ট্র গঠনের নানা দিক সম্পর্কে জানতে পারবেন। নিইইয়র্ক বাংলা ফিল্ম ফ্যাস্টিভ্যাল কর্তৃপক্ষের প্রতি আমার কৃতজ্ঞতা।” এ প্রামাণ্যচিত্রটি গবেষণা ও প্রযোজনা করেছেন বাসন্তী গুহঠাকুরতার মেয়ে অধ্যাপক মেঘনা গুহঠাকুরতা। ছবিটির সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল। আগামী ২ আগস্ট তারিখে নিউইয়র্কের জামাইকা পারফর্মিং আর্টস্ সেন্টারে পর্দা উঠবে এ চলচ্চিত্র উৎসবের। |