বুধবার ১৫ জুলাই ২০২৬ ১৭:০৭:৫৫ পিএম
শিরোনাম রাজধানীর চার স্থানে সড়ক অবরোধ, সচিবালয়ের দিকে লংমার্চ       নড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার       কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও মাদক উদ্ধার       বকশীগঞ্জে মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড       পবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে দুমকি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সৌজন্য সাক্ষাৎ        মহিলা কলেজ কেন্দ্রের জলাবদ্ধতা: অবহেলার অভিযোগ তদন্তে শিক্ষা বোর্ড       শহীদ জুলাই দিবস আজ: আবু সাঈদের বাড়িতে কাটেনি শোক, দ্রুত বিচার কার্যকরের দাবি পরিবারের       
অভিনেত্রী ঝিলিককে ৮ তলা থেকে ফেলে হত্যার অভিযোগ
বিনোদন প্রতিবেদক
Published : Sunday, 14 June, 2026
অভিনেত্রী ঝিলিককে ৮ তলা থেকে ফেলে হত্যার অভিযোগ
রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে অভিনেত্রী আসমা ঝিলিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, এটি দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যা। এ ঘটনায় নিহতের স্বামীর বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। আসমা ঝিলিক ছোট ও বড় পর্দায় অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। তিনি শাকিব খান অভিনীত ‘রংবাজ’ চলচ্চিত্রেও কাজ করেছিলেন।

নিহতের ভাই মোজাম্মেল হক অভিযোগ করে গণমাধ্যমে বলেন, ‘আমার বোনকে ওর স্বামী মেরে ফেলেছে। আমরা ধানমন্ডি থানায় বোন হত্যার বিচার চেয়ে মামলা করেছি।’

তিনি দাবি করেন, চিকিৎসার জন্য ঝিলিক ও তার স্বামী হাসপাতালে গিয়েছিলেন। সেখানে দুজনের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে স্বামী তাকে অষ্টম তলা থেকে ফেলে দেন।

তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত প্রাথমিক তদন্তে হত্যার সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল গণমাধ্যমকে বলেন, ‘আমরা প্রাথমিকভাবে হত্যার কোনো প্রমাণ পাইনি। ময়নাতদন্ত হয়েছে। মামলা হয়েছে।অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ময়নাতদন্তের প্রতিবেদনসহ তদন্তের অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, আসমা ঝিলিক কয়েক বছর আগে নিয়মিত অভিনয় করলেও পরবর্তীতে শোবিজ অঙ্গন থেকে দূরে সরে যান। পারিবারিক জীবনে মনোযোগ দেওয়ার জন্য তিনি অভিনয় ছেড়েছিলেন বলে জানা গেছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com